Tuesday, May 26, 2026

কৃষক আন্দোলনের ১৪ দিন: আজ সরকারের লিখিত প্রস্তাবের অপেক্ষায় কৃষকরা

Date:

Share post:

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ আর ১৪ দিনে পড়ল। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বুধবার সরকারের তরফে লিখিত প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কৃষকদের। আজ বুধবার সরকার কৃষকদের কী প্রস্তাব দেয় তার জন্য অপেক্ষায় রয়েছেন সিঙ্ঘু বর্ডারে আন্দোলনরত কৃষকরা।

প্রসঙ্গত গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষকদের বৈঠক অমীমাংসিত থেকে গিয়েছে। ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। এরপরই কৃষকদেরকে জানিয়ে দেওয়া হয় আইন সংশোধন করতে রাজি সরকার। এ প্রসঙ্গে বুধবার কৃষকদের লিখিত প্রস্তাব সরকারের তরফে দেওয়া হবে বলে জানানো হয়। এ প্রসঙ্গে অখিল ভারত কৃষক সংগঠনের মহাসচিব হনন মুলা জানান, ‘আজ সরকারের তরফে কৃষকদের কাছে প্রস্তাব পাঠানোর কথা। সেই প্রস্তাব হাতে আসার পর সিঙ্ঘু বর্ডারে বৈঠকে বসব আমরা। যদি সেখান থেকে কোনরকম সদর্থক ইঙ্গিত আসে তাহলে আগামীকাল বৈঠকে বসা হবে সরকারের সঙ্গে।’ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কেন্দ্রের তরফে কী প্রস্তাব পাঠানো হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। কৃষকদের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের প্রস্তাব হাতে আসার পর আগামী দিনে আন্দোলনের রূপরেখা কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে।

আরও পড়ুন:মুসলিম ভোটের চেনা সুর এবার প্রশ্নের মুখে: কণাদ দাশগুপ্তর কলম

অন্যদিকে, কৃষক আন্দোলন যখন গোটা দেশে তুমুল আকার ধারণ করেছে ঠিক সেই সময় বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিরোধী দলের পাঁচ সদস্যের কমিটি। জানা গিয়েছে বিকেল পাঁচটায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এই কমিটিতে রয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ আরও দুই নেতৃত্ব। কৃষক আন্দোলন নিয়ে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বলে জানা গিয়েছে।

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...