Sunday, March 22, 2026

সব ATM থেকে আর টাকা তুলতে পারবেন না PNB গ্রাহকরা, বদলাচ্ছে নিয়ম

Date:

Share post:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বদলাচ্ছে নিয়ম। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকরি হবে নতুন নিয়ম। সব ATM থেকে টাকা তুলতে পারবেন না PNB গ্রাহকরা। কেবলমাত্র EMV ATM থেকে টাকা তুলতে হবে তাঁদের। EMV নয় এমন ATM থেকে কোনও ধরনের লেনদেনই হবে না। ফলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে গ্রাহকরা। জালিয়াতি এবং কার্ড ক্লোনিং রুখতে PNB বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছে। তবে সামান্য অসুবিধা হলেও গ্রাহকদের উপকারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে PNB কর্তৃপক্ষ।

গ্রাহকদের আরও নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে একটি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়। তাতে বলা হয়েছে, ‘ATM জালিয়াতির হাত থেকে আমাদের মূল্যবান গ্রাহকদের সুরক্ষিত করতে পিএনবি প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নন-EMV ATM মেশিন থেকে লেনদেন (অর্থনৈতিক এবং অর্থনৈতিক নয় এমন) লেনদেন বন্ধ থাকবে। গো ডিজিটাল। স্টে সেফ।’

◾ কিন্তু কথা হল গ্রাহকরা বুঝবেন কীভাবে যে কোনগুলি EMV ATM এবং কোনগুলি নন-EMV ATM? তার রাস্তাও বাতলানো হয়েছে।

  • বর্তমানে বেশিরভাগ ATM-এ লেনদেনের সময় মেশিনের মধ্যে কার্ড পাঞ্চ করলে কার্ডটি লক হয়ে যায়। লেনদেনের শেষ পর্বে কার্ডটি বের করা যায়। এগুলি হল EMV ATM।
  • আর এমনও কিছু ATM মেশিন আছে যেগুলিতে কার্ড পাঞ্চ করার পর লেনদেন চলাকালীন কার্ড লক থাকে না। এই ধরনের ATM-এ গ্রাহকের তথ্য সাধারণত একটি ম্যাগনেটিক স্ট্রিপের মাধ্যমে যাচাই করা হয়। এই সমস্ত হল নন- EMV এটিএম।

বিশেষজ্ঞদের মতে, EMV ATM বেশি সুরক্ষিত।

আরও পড়ুন-চেন্নাই পৌঁছে পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিরাট, রুটরা

Advt

Related articles

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের...

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...