Monday, February 23, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের সিরিজে ভারতকে এগিয়ে রাখলেন গাভাসকর

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ( World test championship final) পরই ইংল‍্যান্ডের( england) বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম‍্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল( india team)। সেই সিরিজে ভারতকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ৪-০ ইংল‍্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতবে বিরাট কোহলির দল।

চলতি বছর ঘরের মাঠে ইংল‍্যান্ডকে হারিয়েছে বিরাট বাহিনী। তার বদলা নিতে যে ইংল‍্যান্ড শিবির প্রস্তুত তা ভালই জানে ক্রিকেট মহল। তবে এসব নিয়ে ভাবছেন না গাভাসকর। বরং তিনি বলেন,” বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ছয় সপ্তাহ পর শুরু হবে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তাই সেই ম‍্যাচের ফলাফল তেমন প্রভাব ফেলবে না ইংল‍্যান্ড সিরিজে। ভাতর এই সিরিজটি ৪-০ জিতবে যেহেতু খেলাটি আগস্ট-সেপ্টেম্বরে হচ্ছে।”

এরপাশাপাশি গাভাসকর আরও বলেন,” যদি ভারতের পিচের বদলা নিতে ইংল‍্যান্ড ঘাসে পিচ তৈরি করে, তাহলে  ইংল‍্যান্ড নিজেদের জন‍্য ফাঁদ তৈরি করবে। কারণ ভারতীয় পেসাররা ডিউক বলে সুবিধা নেবে।”

আরও পড়ুন:ফের হাসপাতালে ভর্তি হলেন মিলখা সিং, আইসিইউতে রয়েছেন তিনি

Advt

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...