Saturday, March 21, 2026

শুভেন্দুর দেহরক্ষীর রহস্য-মৃত্যু মামলায় নয়া মোড়, গ্রেফতার প্রাক্তন দেহরক্ষী

Date:

Share post:

ফের আর এক চাঞ্চল্যকর ঘটনা রাজ্য রাজনীতির ময়দানে।শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) নিরাপত্তারক্ষীর (personal body guard) অস্বাভাবিক মৃত্যু মামলায় এবার তাঁরই আর এক প্রাক্তন দেহরক্ষীকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। প্রাক্তন ওই দেহরক্ষীর নাম সুশান্ত যশ (sushanta yash)।

২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথিতে অস্বাভাবিকভাবে গুলিতে মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (suvobrata Chakrabarty)। অভিযোগ, গুলি লাগার পর দীর্ঘ প্রায় আট ঘণ্টা বিনা চিকিৎসায় তাঁকে ফেলে রাখা হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে পরে আনলেও বাঁচানো যায়নি। ঘটনার আড়াই বছর পর খুনের অভিযোগ করেন প্রয়াত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী (suparna kanjilal Chakrabarty)। নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্তে নামে সিআইডি। কাঁথি গিয়ে ঘটমাস্থলে যান গোয়েন্দারা। শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের উলটো দিকে বাড়িতে যান যেখানে শুভব্রত থাকতেন। হয় ভিডিওগ্রাফিও। জিজ্ঞাসাবাদ করা হয় শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুকেও (dibyendu adhikari)। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় শুভেন্দুর আর এক প্রাক্তন দেহরক্ষী সুশান্ত যশকে। বর্তমানে তাকে কাঁথি থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে শুভব্রতকে যে চিকিৎসক দেখেছিলেন এবং যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ফলে ঘটনার জটিলতা যে ক্রমশ বাড়ছে তা স্পষ্ট।

পুলিশের কাছে সুপর্ণার অভিযোগ ছিল, তাঁর স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পিছনে রহস্য ও চক্রান্ত রয়েছে। প্রশাসন তদন্ত করে এই মৃত্যুর রহস্য উদঘাটন করুক। তদন্ত ও গ্রেফতারের পরিপ্রেক্ষিতে শুভেন্দু চক্রান্তের অভিযোগ তুললেও শাসক দলের পক্ষে স্পষ্ট বলা হয়েছে, প্রয়াত শুভব্রতর অভিযোগের ভিত্তিতেই তদন্ত হচ্ছে। আইন চলছে আইনের পথে। ফলে যাঁরা চক্রান্তের রহস্য পাচ্ছেন, তাঁরা কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। এখানে শাসক দলের কী করার আছে!

সারদা-নারদার পর ত্রিপল চুরি এবং শেষে নিজের দেহরক্ষী অস্বাভাবিক খুনের ঘটনার অভিযোগে জড়িয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম। রাজ্য রাজনীতি বিষয়টি নিয়ে উত্তাল। বিজেপির (bjp) অন্দরমহলেও অস্বস্তি স্পষ্ট। ইতিমধ্যে শুভেন্দুর ছায়াসঙ্গী রাখালও গ্রেফতার হয়ে হেফাজতে রয়েছে। দেখার বিষয় দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলা কোন দিকে মোড় নেয়।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথকে সরিয়ে সিলেবাসে যোগী-রামদেব! বিজেপিকে তুলোধনা সায়নীর

 

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...