Monday, April 6, 2026

পুজোর আগেই ভ্যাকসিন নিয়ে বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

পুজোর আগে ভ্যাকসিন নিয়ে বড় নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। প্রত্যেকটি জেলায় আগামী পাঁচ দিনের মধ্যে যাতে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায় তা নিয়ে বৃহস্পতিবার কড়া বার্তা দিল স্বাস্থ্য দফতর।

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পুজোর আগেই রাজ্যকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তা শেষ করতে পারবে কিনা। যদি ভ্যাকসিন পুজোর আগে দেওয়ার প্রক্রিয়া না শেষ করা যায় তাহলে রাজ্যের বরাদ্দ কাটছাঁট করে দিতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: দলনেত্রীর সঙ্গে শপথ নেওয়ার পর চিকিৎসা করাতে দক্ষিণ ভারত উড়ে গেলেন জাকির

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মোট ৬ কোটি ৩ লক্ষ  ৭০ হাজার ২০৯ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে  ৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৮৬ হাজার ১১৯ জনকে। ৬ অক্টোবর পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান এমনটাই।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...