Sunday, June 7, 2026

উপত্যকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত শিশুসহ অন্তত ১১ জন

Date:

Share post:

বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা।যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও তিন মহিলা রয়েছেন বলেও জানা গিয়েছে। আহত কমপক্ষে ২১ জন। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ছে উদ্ধারকারী বাহিনী। শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:Tourism: এক ক্লিকেই মিলবে হোম-স্টে! রাজ্যের পর্যটন বিভাগের নয়া উদ্যোগ

এদিন সকালে পুঞ্চ জেলার সওজিয়ান গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পরই সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে উদ্ধারকার্যে তারাই এগিয়ে আসেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকেও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা।  আহতদের নিকটবর্তী মান্ডির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বরারই ওয়ালা সাওজিয়ান গ্রামের কাছে। দ্রুত গতিতে থাকার জন্য মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো মিটার নিচে খাদে পড়ে যায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আর তারপরই বাসটি খাদে পড়ে যায়। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা ঘোষণা করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...