Monday, April 6, 2026

বাবরের জন্মদিনে কেক আনলেন ফিঞ্চ, সেলিব্রেশনে সামিল রোহিত-উইলিয়ামসনরা

Date:

Share post:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। রবিবার যোগ্যতা অর্জন পর্ব। তার আগে শনিবার ব্রিসবেনে বিশ্বকাপের সব দলের অধিনায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল আইসিসি। সেখানেই এক সারপ্রাইজ পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবার আজমের জন‍্য কেক নিয়ে আসেন অ্যারন ফিঞ্চ। আজ পাকিস্তান অধিনায়কের জন্মদিন। বাবরের জন্য কেকের বন্দোবস্ত করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনেই পাক অধিনায়কের জন্য কেক নিয়ে আসেন ফিঞ্চ। ধরিয়ে দেন বাবরের হাতে। আইসিসির তরফে তাঁর কেক কাটার ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কেক কাটছেন পাকিস্তান অধিনায়ক। জন্মদিন যে বিশেষ ভাবে পালন করা হয়েছে তা বোঝা যাচ্ছে বিভিন্ন ছবিতে। ১৫ জন অধিনায়ক মিলে বাবরের জন্মদিন পালন করলেন।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

২৩ অক্টোবর মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ। জন্মদিন বলে সেই প্রসঙ্গ থেকে একটুও রক্ষা পাননি বাবর। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাই আলাদা। সমর্থকরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। আমরা নিজের ১০০ শতাংশ দেব। আমরা ম্যাচটা উপভোগ করতে চাই।”

এদিকে সাংবাদিক সম্মেলনে আলাদা করে কথা বলতে দেখা যায় রোহিত-বাবরকে। কী নিয়ে কথা হল? এই প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন,” নতুন কী গাড়ি কিনেছে জানতে চাইলাম বাবরের কাছে। আমাদের দেখা হলে নানা কথা হয়। এই তো এশিয়া কাপের সময় দেখা হয়েছিল। আমরা পরিবার নিয়ে কথা বলি। বাড়ির খবর জানতে চাই। বিভিন্ন গল্প হয়। বাবরদের সঙ্গে আমাদের সাধারণ কথা বার্তাই হয়। শুধু আমরা কেন? আমাদের আগের প্রজন্মের ক্রিকেটারদের কাছেও শুনেছি, তাঁরাও সাধারণ কথাই বলতেন। কেউ নতুন গাড়ি কিনলে, তা নিয়েও আলোচনা করি আমরা।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে কী বললেন রোহিত শর্মা?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...