Saturday, April 4, 2026

বিশ্বকাপের মাঝে বান্ধবীকে চুম্বন কুর্তোয়ার, কাতারের মিষ্টি নিয়ম ভাঙলেন বেলজিয়াম গোলরক্ষক

Date:

Share post:

কাতার বিশ্বকাপে একঝাঁক নিয়ম রেখেছে কাতার প্রশাসন। পোশাক-আশাকের নিয়ম কানুন, মদ্যপান থেকে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ। এমনকি  সমকামিতা সংক্রান্ত বার্তা দেওয়ার জন্য ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ডেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাতারে। কাতারের এই চাপের কাছে ফিফাও নতি স্বীকার করেছে। আর নিয়ম কানুনের মাঝেই মিষ্টি নিয়ম ভাঙলেন বেলজিয়াম গোলরক্ষক থিবাউ কুর্তোয়া। বুধবার কানাডার বিরুদ্ধে জয়ের পর বান্ধবী মিশেল জার্জিগকে প্রকাশ‍্যে চুম্বন করে কাতারের নিয়ম ভাঙলেন তিনি। যা ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়।

বুধবার রাতে খেলা ছিল বেলজিয়াম বনাম কানাডার। সেই ম্যাচেই ইয়ান্নিক কারাসস্কো বক্সের মধ্যে হ্যান্ড বল করে বসায় পেনাল্টি পেয়ে যায় কানাডা। তবে সেই সময় বেলজিয়াম দলের ত্রাতা হয়ে দাঁড়ান থিবাউ কুর্তোয়া। আল্পনসো ডেভিডের সেআ শট নিখুঁত দিকে ঝাঁপিয়ে রুখে দন বেলজিয়াম গোলরক্ষক। এরপর দুর্বল কানাডার বিরুদ্ধে ১-০ গোলে জেতে বেলজিয়াম। আর এরপরই তিনি ম্যাচ জয়ের খুশিতে গ‍্যালারিতে বান্ধবীর দিকে দৌড়ে যান কুর্তোয়া। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। তারপরেই গভীর চুম্বন। যে ছবি ধরা পড়েছে সকলের ক্যামেরায়। ধরা পড়ে ভালবাসার এহেন সুন্দর মুহূর্ত।

গত দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন কুর্তোয়া ও মিশেল। স্প্যানিশ মডেল মিশেলের সঙ্গে চলতি বছরের জুন মাসেই বাগদান সেরে ফেলেছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক।

আরও পড়ুন:শনিবার বাগানের সামনে লিগ টপার হায়দরাবাদ, জয়ে ফিরতে মরিয়া দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...