Thursday, April 23, 2026

উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই, নির্ল.জ্জ নৈরাজ্যে মর্মা.ন্তিক কাণ্ড!

Date:

Share post:

বিজেপি (BJP) শাসিত রাজ্যের হিংস্র নির্মম ছবিটা বারবার সামনে উঠে আসছে। যোগী রাজ্য উত্তরপ্রদেশ (Yogi Government Uttarpradesh) আসলে যে দেশের কলঙ্ক সেটা ফের স্পষ্ট হয়ে গেল। ১১ বছরের দলিত নাবালিকাকে ধ.র্ষণের অভিযোগে জেলে গেছিলেন ধ.র্ষকরা। জামিন মিলতেই ধর্ষণে অভিযুক্তেরা আগুন লাগলেন নির্যাতিতার বাড়িতে। ঝলসে গেল দুই শিশু। মর্মান্তিক এই ঘটনায় কাঠগড়ায় আদিত্যনাথের (Yogi Adityanath Government) উত্তরপ্রদেশ। এর আগে যোগী রাজ্যে পুলিশ এবং মিডিয়ার উপস্থিতিতেই অপরাধীরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই হাড়হিম করা ঘটনা। এনকাউন্টার পর্বের পরেই উন্নাও কাণ্ড প্রশ্ন তুল্ল উত্তর প্রদেশের আইন শৃঙ্খলার দিকে। অপরাধীদের স্বর্গরাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা কতটা নির্যাতিতা তা ফের প্রমাণিত। গোটা ঘটনায় নীরব যোগী আদিত্যনাথের প্রশাসন। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই।

বৃহস্পতিবারই আসাদকে এনকাউন্টার করে মারে উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)। এই নিয়ে সমালোচনা শুরু হতে না হতেই শনিবার রাতে পুলিশি ঘেরাটোপের ভিতরে, মিডিয়ার সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলে আতিক ও আশরফের উপরে।অফিসারকে সাসপেন্ড করলেই কি উত্তরপ্রদেশ পুলিশের গাফিলতি খাটো হয়ে যায়? হাইপ্রোফাইল ক্রিমিনালদের গতিবিধির বিস্তারিত সময়সূচি অনেক আগে থেকেই সংবাদ মাধ্যমের কাছে কী করে পৌঁছে গেল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশকর্মীরা কিছুটা ধাক্কা দিয়েছিলেন আতিককে। এখানেও রহস্য! এই পরিস্থিতি সামাল দিয়ে ওঠার আগেই ফের বিপাকে উত্তরপ্রদেশ সরকার। গত বছর ফেব্রুয়ারি মাসে এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ওই নাবালিকার একটি পুত্র সন্তান হয়। এই সময়ে ধর্ষণে অভিযুক্ত দুই যুবক জেলে থাকাকালীনই মামলা তুলে নেবার জন্য নাবালিকার পরিবারকে ক্রমাগত হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পেয়েই দলিত নাবালিকার বাড়িতে গিয়ে সেই নাবালিকা এবং তাঁর মাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দিলে নাবালিকার ছ’মাসের পুত্র এবং দু’মাসের ছোট বোন ঝলসে যায় বলে খবর। তাহলে প্রশ্ন ‘যোগী-মডেল’ নিয়ে এত বড়াই করা বিজেপি সরকার আসলে কি গোটা দেশের কাছে এই ছবিটাই তৈরি করতে চাইছে? নির্লজ্জ সরকার মানুষের জীবন নিয়ে যেভাবে ছেলেখেলা করছে তাতে আসলে যে তাঁদের কদর্য চেহারাটাই ১৪০ কোটির কাছে স্পষ্ট হয়ে উঠছে তা বলাইবাহুল্য।

 

Related articles

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...