Wednesday, June 24, 2026

ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিশের হা.না, রেকর্ড করা হল বয়ান

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। সূত্রের খবর, ব্রিজভূষণের উত্তরপ্রদেশের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, ব্রিজভূষণের কাছের বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।

সূত্রের খবর, ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। তবে তাঁদের মধ্যে ব্রিজভূষণ রয়েছেন কি না তা জানা যায়নি। এছাড়াও সেই সময় ব্রিজভূষণ নিজে বাড়িতে ছিলেন কি না তা-ও জানা যায়নি। এদিকে যাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাঁদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র নিয়েছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, প্রমাণ হিসাবে এই তথ্য নিয়েছে তারা। আর এই বয়ান রেকর্ড করায় এখনও পর্যন্ত মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হল।

এদিকে এই আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে জানালেন সাক্ষী মালিক। সোমবার দুপুরে হঠাৎই একটি খবর ছড়ায় যে আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না সাক্ষী মালিক। তৈরি হয় চাঞ্চল্য। আর সেই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষী বলেন, আন্দোলন থেকে সরছি না। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

আরও পড়ুন:দলবদলে বড় খবর, লাল-হলুদে ফিরছেন খাবরা : সূত্র


 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...