Thursday, March 26, 2026

হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, আইপিএল-এ কি খেলবেন তিনি?

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান হার্দিক। এমনকি পরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেই তিনি। আর এখন সূত্রের খবর, হার্দিকের যা চোটের অবস্থা তাতে ২০২৪ আইপিএল-এ ও খেলতে পারবেন না তিনি। আর এক্ষেত্রে জোর ধাক্কা খাবে মুম্বই ইন্ডিয়ান্স।

হার্দিকের চোট নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হার্দিকে গোড়ালির চোট থেকে সেরে ওঠার সম্ভাবনা খুব কম। তাই হার্দিক শুধু আফগানিস্তান সিরিজই মিস করবেন না, আইপিএল ২০২৪ মরশুমের বাইরে থাকতে পারেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, “এখন পর্যন্ত হার্দিকের ফিটনেস স্ট্যাটাস সম্পর্কে কোনও আপডেট নেই এবং আইপিএল শেষ হওয়ার আগে তাঁর উপলব্ধ থাকা নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন রয়েছে।”এই কথাতেই পরিষ্কার যে তেমন হলে হার্দিককে আইপিএল ২০২৪-এ নাও পাওয়া যেতে পারে।

আসন্ন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন হার্দিক। আইপিএলের নিলামের আগে নাটকীয় ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বই। নিলামের আগে গুজরাত টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানা যায়, হার্দিক নিজের পুরনো দল মুম্বইয়ে যোগ দিয়েছেন। আর যোগ দেওয়ার পরই রোহিত শর্মাকে সরিয়ে নতুন মুম্বইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে।

আরও পড়ুন:চলছে প্রতিবাদ, প্রধানমন্ত্রীর বাড়ির রাস্তাতেই পদ্মশ্রী ফেলে রেখে এলেন বজরং

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...