Friday, May 8, 2026

বছর শুরুতেই কেন্দ্রের চমক, ১০২ লক্ষ কোটি বিনিয়োগ পরিকাঠামোয়

Date:

Share post:

বছরের শুরুতেই নরেন্দ্র মোদি সরকারের বিরাট ঘোষণা। আগামী পাঁচ বছরে পরিকাঠামো উন্নয়নে ১০০কোটি টাকা বিনিয়োগ করা হবে। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই তথ্য তথ্য পেশ করে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন (এনআইপি) ঘোষণা করেন। জানান, গত ৬ বছরে কেন্দ্র পরিকাঠামো উন্নয়নে ৫১লক্ষ কোটি টাকা খরচ করেছে। আর আগামী পাঁচ বছরে তার দ্বিগুণ টাকা খরচ করবে। লালকেল্লা থেকে ভাষণে গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী অবশ্য এই ঘোষণা করেছিলেন। তিনি ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন। সীতারামন যোগ করেছেন আরও দু’লক্ষ কোটি টাকা।

ইতিমধ্যেই এই পরিকল্পনা রূপায়ণের জন্য কেন্দ্র টাস্ক ফোর্স গঠন করেছে। টাস্ক ফোর্সে রয়েছে কেন্দ্রের বিভিন্ন দফতরের মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, পরিকাঠামো সংক্রান্ত সংস্থার প্রতিনিধিরা। সব মিলিয়ে ৭০টি পক্ষের প্রতিনিধিরা রয়েছে এই টাস্ক ফোর্সে। সীতারামন জানান, এটাই ভারতের প্রথম এনআইপি। ১০২ কোটি টাকার সঙ্গে আরও তিন লক্ষ কোটি টাকা পরে যোগ করা হবে। এই বিনিয়োগে কেন্দ্র ও রাজ্যের ৩৯% করে অংশ থাকবে, বাকি ২২ শতাংশ বিনিয়োগ করবে বেসরকারি সংস্থাগুলি।

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...