Friday, May 8, 2026

করোনাযুদ্ধে আসানসোল রামকৃষ্ণ মিশনের হাতে সাহায্য তুলে দিলেন ৮৬-র প্রাক্তনীরা

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল আসানসোল রামকৃষ্ণ মিশন। মিশনের পক্ষ থেকে রোজই এই শিল্পাঞ্চলের নানা জায়গায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, সাবান। পিছিয়ে নেই আসানসোল মিশনের প্রাক্তনীরাও। মঙ্গলবার আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সোমাত্মানন্দ মহারাজের হাতে ১৯৮৬-র মাধ্যমিক ব্যাচের পক্ষ থেকে ১লক্ষ ১হাজার টাকার চেক তুলে দেওয়া হলো। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তনীরা এই অর্থ পাঠিয়েছে। আর তাদের প্রতিনিধি হয়ে অর্থ তুলে দিলেন শোভন নারায়ণ বাসু ও মলয় মৌলিক। সোমাত্মানন্দজি বললেন, এই অসময়ে এই অর্থ নিশ্চিতভাবে কিছু মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করবে। আমি সেই সব প্রাক্তনীদের ধন্যবাদ জানাই, যারা ৩৪ বছর আগে স্কুল ছাড়ার পরেও নিজের স্কুলকে ভোলেননি।

দেখুন ভিডিও…

Related articles

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...

চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার...