Friday, May 15, 2026

আয়কর নিয়ে করদাতাদের উপর চাপ সৃষ্টি করা যাবে না, সাফ জানালো কেন্দ্র

Date:

Share post:

করোনার জেরে লকডাউন চলায় দেশে অর্থনীতির অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। আয়করের চিত্রটাও ঠিক একইরকম। তবে কর আদায়ের ক্ষেত্রে আর চাপ সৃষ্টি করা যাবে না করদাতাদের উপর। সাফ জানিয়ে দিল কেন্দ্র।

সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস তার অফিসারদের নোটিস জারি করে বলেছে, করদাতারা ক্ষুব্ধ হতে পারেন, এমন কোনও কাজ করা চলবে না। করোনার সঙ্কট চলাকালীন আয়কর দাতাদের সঙ্গে এমন কোনও বিষয়ে যোগাযোগ করা যাবে না, যার প্রতিক্রিয়া বিরূপ হয়। সূত্রের খবর, দফতর শুধু নির্দেশিকা জারি করেই থেমে থাকেনি। যে সফটওয়্যারের মাধ্যমে করদাতাদের নোটিশ ধরানো হয়, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

কেন্দ্রের এমন নির্দেশের জেরে বিপাকে পড়েছেন অফিসার সহ কর্মীরা। তাঁরা বলছেন, কর দেওয়া ও আয়কর রিটার্ন দাখিল করার পর কিছু জানার হলে, নোটিশ দিতে হয়। সেই নোটিশ দেওয়ার সময়সীমা ছিল ৩১ মার্চ। কিন্তু দেশ জুড়ে মার্চে লকডাউন চালু হওয়ায়, সময়সীমা বাড়ানো হয় জুন মাস পর্যন্ত। অফিসাররা বলছেন, একদিকে নোটিশ ধরানোর জন্য শুধু এই মাসটুকুই আছে। আবার দফতর বলছে, করদাতাদের উপর মানসিক চাপ বাড়ানো যাবে না।

এদিকে, কর আদায় নিয়ে বেফাঁস মন্তব্য করে কড়া শাস্তির মুখে পড়েছেন দফতরের অতি উচ্চপদের তিন কর্তা। গত সপ্তাহে কলকাতায় শিল্পমহলের সঙ্গে একটি অনলাইন আলোচনাতেও কেন্দ্রীয় অর্থরাষ্ট্রমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাফ বলেছেন, সরকার কোনওভাবেই এই সঙ্কটকালে করদাতাদের বিপাকে ফেলবে না।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...