Friday, May 8, 2026

কমিশন না পেলে গণবণ্টন বন্ধের হুঁশিয়ারি রাজ্যের রেশন ডিলারদের

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে রেশন সামগ্রী চুরির অভিযোগ বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাঁদের লাইসেন্সও বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেও গণবণ্টনে তাঁরা কাজ করছেন বলে দাবি রেশন ডিলারদের। এই অবস্থায় রাজ্য সরকারের দ্বারস্থ হলো অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ নামে একটি সংগঠন।

তাদের বক্তব্য, মহামারি পরিস্থিতিতে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল সরকার। যায় এখনও বহাল আছে। সংগঠনের দাবি, রেশন ডিলাররা প্রতি কুইন্টালে কমিশন হিসাবে পান ৭০ টাকা। নিয়ম অনুযায়ী পাওয়া উচিত কুইন্টাল প্রতি ৮৭ টাকা। সংগঠনের বক্তব্য, এপ্রিল মাস থেকে রেশন ডিলাররা ৭০ টাকা পাচ্ছেন না।

বিনামূল্যের রেশন দেওয়ার পরিকল্পনা এই প্রথম। মহামারি পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সারা রাজ্যে ২০ হাজার রেশন ডিলার রয়েছে। তাদের প্রত্যেককে কমিশন দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সরকারের। এদিকে বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে টাকা পায় রাজ্য। সেই বকেয়া মকুব করা হচ্ছে না বলেই সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে কমিশন না পেলে গণবণ্টন বন্ধ করার হুমকি দিচ্ছেন রেশন ডিলারদের একাংশ।

অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের যুগ্ম সম্পাদক নিখিলেশ ঘোষ ও সম্পাদক অচিন্ত্য সাঁতরার দাবি, দুরাবস্থায় রয়েছেন রেশন ডিলাররা। মহামারি পরিস্থিতিতে গণবন্টন করছেন তাঁরা। এদিকে কর্মচারীদের বেতন দিতে পারছেন না।আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে, রেশন ডিলাররা সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেবেন। সংগঠনের তরফে জানানো হয়েছে এরপর ১২ অক্টোবর রেশন অফিসের সামনে ধর্নায় বসবেন রেশন ডিলাররা। দাবি না মিটলে ডিসেম্বর মাস থেকে গণবণ্টন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।

আরও পড়ুন- কোভিড যোদ্ধার বেশে ৭ জামতাড়া গ্যাঙের সদস্য ধরল কলকাতা পুলিশ

 

Related articles

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...