Friday, May 8, 2026

BREAKING: কন্যাশ্রীর পর রাষ্ট্রসংঘে সেরার সেরা মমতার স্বপ্নের ‘সবুজ সাথী’

Date:

Share post:

স্বপ্নের নাম “সবুজ সাথী”। সেই স্বপ্নই ফের একবার বিশ্বের দরবারে বাংলাকে শ্রেষ্ঠ আসনে বসালো। বাংলার মুকুটে রাষ্ট্রসংঘের সেরার সেরা পালক যোগ হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প রাষ্ট্রসংঘে সেরা প্রকল্পের সম্মান পেল। মোট ১৬০টি দেশের ১৬০০ প্রকল্পের মধ্যে ফাইনাল রাউন্ডে বিশ্বজুড়ে ৮০০টি সেরা প্রকল্পের মধ্যে সবুজ সাথীকে সেরার সেরা বলে ঘোষণা করল রাষ্ট্রসংঘ। এই প্রথম নয়, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্পও সেরার সম্মান পেয়েছে রাষ্ট্রসংঘে।

তরুণ প্রজন্মের কর্মদক্ষতা বাড়ানোর জন্য রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পের সূচনা করেছিল। রাজ্যের কয়েক লাখ যুবক-যুবতী বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর সুযোগ পান। সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এই প্রকল্পের পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে। কারিগরি প্রশিক্ষণ দফতরের এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক-যুবতী উপকৃত হয়েছে বলে দাবি করে রাজ্য সরকার। আর এবার সেই দাবিকে স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘ।

এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্প। রাষ্ট্রসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি ভার্চুয়ালি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক লাখ ছাত্র-ছাত্রী সাইকেল পেয়েছে। প্রত্যন্ত গ্রামের মেয়েরা সেই সাইকেলে চেপে অনেক দূরের স্কুলে যেতে পারছে। আর উৎকর্ষ বাংলায় মাধ্যমে নতুন অনেক কোর্স শুরু হয়েছে। সেইসব কোর্স শেষ করে নতুন কাজের সন্ধান পাচ্ছেন এ রাজ্যের যুবক-যুবতীরা। রাজ্যের হয়ে এদিন রাষ্ট্রসংঘের পুরস্কার গ্রহণ করেন সঞ্জয় থারে।

আরও পড়ুন- অভিষেককে ঠেকান এজেন্সি দিয়ে, দিল্লিকে বোঝাচ্ছেন তৃণমূলছুট বিজেপি নেতারা

Related articles

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...

বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারাচ্ছেন সূর্য! নতুন অধিনায়ক কে?

ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার( Shreyas Iyer)! খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav )পরিবর্তে শ্রেয়সকেই...

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...