Wednesday, May 13, 2026

প্রবীণদের জন্য ‘উই কেয়ার’ স্কিম এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত

Date:

Share post:

দেশজুড়ে বিভিন্ন স্কিমে ক্রমশই কমছে সুদের হার। সাধারণ মধ্যবিত্ত তো বটেই, সুদের হার কমায় চরম সমস্যায় প্রবীণ নাগরিকরা। কারণ, কর্মজীবন শেষে অবসরের টাকাকটাই তাঁদের ভরসা। ওই টাকার সুদ দিয়েই তাঁদের চালাতে হবে বাকি জীবনটা। কারণ, বেশিরভাগেরই আবার সরকারি পেনশন জোটে না। ফলে শেষ সময়ের জমানো টাকাগুলোই সম্বল।
এদিকে ব্যাংক থেকে ডাকঘর সমস্ত জায়গাতেই যখন ক্রমশ কমছে সুদের হার, তখন  দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে এল প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা। বিশেষ স্কিম বা যোজনা। এসবিআই ‘উই কেয়ার সিনিয়র সিটিজেন’ টার্ম ডিপোজিট স্কিম প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা দিচ্ছে। প্রবীণদের জন্য এই বিশেষ স্কিমের মেয়াদও বাড়িয়েছে ব্যাংকটি। আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে ঘোষণা হয়েছিল এই যোজনা সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে। তবে এখন বলা হচ্ছে এই যোজনার সুবিধা চলতি বছরের ৩১ডিসেম্বর পর্যন্ত পাবেন প্রবীণ নাগরিকরা।

আরও পড়ুন : ধ্রুব-কালীর কোলে ফুটফুটে শাবক, খুশির জোয়ার রমনাবাগানে

যোজনা- পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্স ডিপোজিট করা যাবে। পাঁচ বছরের বেশি সময় বিনিয়োগ করলে রিটেল টার্ম ডিপোজিটে ০.৮০ শতাংশ বেশি সুদ মিলবে। ৫ বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলেও বাড়তি ০.৫০ শতাংশ সুদ পাবেন। ৬০ বছরের বেশি বয়সের যে কেউ এই যোজনায় টাকা রাখতে পারেন।

পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য এই স্কিমে প্রবীণরা ফিক্স ডিপোজিট করলে ৩০ বেসিস পয়েন্টস এক্সট্রা প্রিমিয়াম ইন্টারেস্ট পাবেন।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...