Wednesday, May 13, 2026

দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই

Date:

Share post:

লড়াইটা ছিল এবারের আইপিএলের সেরা ব্যাটিং বনাম সেরা বোলিংয়ের। সেই লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স। দু’বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে গেলেন রোহিত শর্মারা। সেই জয়ের সৌজন্যে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মুম্বই।

আরও পড়ুন –দ্বিতীয় প্লাজমা থেরাপির পরে উন্নতি, সঙ্কটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র
রবিবার রাতে দিল্লির করা চার উইকেটে ১৬২ রান দু’বল বাকি থাকতেই তুলে নিল মুম্বই। ৭ ম্যাচে দুই টিমের পয়েন্টই ১০। কিন্তু রানরেটে দিল্লিকে টপকে মুম্বই একে উঠে এল।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দিল্লি তোলে ১৬২ রান। শিখর ৬৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেন।শ্রেয়াস আইয়ারের সংগ্রহ ৪২ রান। অন্যদিকে, পান্ডিয়া ২৬ রান দিয়ে প্রতিপক্ষের ২টি উইকেট শিকার করেন।টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই মাত্র ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে নেয় মুম্বই। ডি কক ৫৩ করেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ তিনিই। সূর্যকুমারের সংগ্রহ ৫৩। রাবাডা ২টি উইকেট নিয়েছেন।

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...