Saturday, April 4, 2026

উত্তরে ফের অস্বস্তি, নিজের কেন্দ্র ছাড়তে নারাজ তৃণমূল বিধায়ক

Date:

Share post:

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দলের আরও এক হেভিওয়েট বিধায়ক কি ‘বিদ্রোহের’ পথে ? তাঁর ফেসবুক পোস্ট দেখে তেমনই মনে করছে রাজনৈতিক মহল৷

দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ফেসবুক পোস্ট ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে৷ তৃণমূলের অভ্যন্তরে বার্তা ছড়িয়েছে, ভোটকুশলী প্রশান্ত কিশোরের সুপারিশের ভিত্তিতে একুশের ভোটে অনেক কেন্দ্রে প্রার্থী বদল হতে পারে৷ অনেক বিধায়ক এবার টিকিট নাও পেতে পারেন, অনেকের আবার কেন্দ্র বদল হতে পারে৷

আরও পড়ুন : মমতাই নেত্রী, তৃণমূলে ভাঙন উড়িয়ে প্রকাশ্যে রাজীব

তেমনই গুঞ্জন দিনহাটা কেন্দ্রেও৷ ফেসবুক পোস্টে ওই কেন্দ্রের বিধায়ক উদয়ণ গুহ লিখেছেন, “দিনহাটার প্রতি ভালোবাসার জন্য রাজনীতিতে আসা। তাই দিনহাটা ছাড়া কোথাও না।” প্রশ্ন উঠেছে, তিনি হঠাৎ কেন এই ধরনের পোস্ট করলেন? কোনও সূত্র মারফত তাঁর কাছে কি বার্তা গিয়েছে যে আগামী ভোটে দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী নাও করা হতে পারে ? সে কারনেই কি উদয়ণ গুহ আগাম জানিয়ে রাখলেন যে দিনহাটা ছাড়া তিনি অন্য কোনও কেন্দ্রে তিনি যাবেন না ? ফেসবুক পোস্টের মাধ্যমেই কি এই তৃণমূল বিধায়ক দলকে এ কথা জানালেন ? এসব নানা প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

এটা ঠিকই একুশের ভোটে তৃণমূল বহু কেন্দ্রে প্রার্থী বদল করতে পারে৷ প্রশান্ত কিশোরের রিপোর্টকে এ ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে দল৷ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর রয়েছে বিরোধীদেরও৷ সেই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়েছেন উদয়ণ গুহ৷ চর্চা চলছে, দিনহাটায় তৃণমূলের টিকিট না পেলে তিনি কি অন্য প্রতীকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ?

আরও পড়ুন : রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি কল্যাণের

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল তীব্র৷ তৃণমূল বিধায়কের বিরুদ্ধগোষ্ঠীতে আছেন একাধিক স্থানীয় নেতা৷ তার মাঝেই প্রার্থী হিসাবে ভেসে উঠেছে বংশীবদন বর্মা’র নাম৷ তিনি নিজেই নাকি প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন৷ শেষপর্যন্ত বংশীবদন যদি প্রার্থী হন, তাহলে উদয়ন গুহ কী করবেন, তাই নিয়েও জল্পনা চলছে৷ আর ঠিক তখনই উদয়ণ গুহ জানিয়ে দিলেন “দিনহাটা ছাড়া অন্য কোথাও নয়” ৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...