Thursday, June 4, 2026

তৃণমূল ছাড়তে চেয়ে ফেসবুকে পোস্ট মিহিরের, কবে অন্য দলে?

Date:

Share post:

দল ছাড়তে চেয়ে এবার ফেসবুকে পোস্ট কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তবে, যোগ দিচ্ছেন কি পদ্মশিবিরে? সে বিষয়ে অবশ্য খোলসা করেননি তিনি।

আরও পড়ুন : উত্তরে ফের অস্বস্তি, নিজের কেন্দ্র ছাড়তে নারাজ তৃণমূল বিধায়ক

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলে ফেসবুকে পোস্ট করেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার, তিনি নিজের ওয়ালে লেখেন “তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চাই”। তবে বিধায়ক পদে কবে ইস্তফা দেবেন তা লেখেননি তিনি।

গত অক্টোবরের গোড়া থেকেই মিহির গোস্বামী দলের বিরুদ্ধে সুর চড়ান। এমনকী দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন। এই পরিস্থিতি তাঁর বাড়িতে যান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এরপর বেশ কিছুদিন রীতিমতো ‘বেপাত্তা’ ছিলেন মিহির।

আরও পড়ুন : দিদির বার্তা নিয়ে বাড়িতে রবি, ‘আপ্লুত’ মিহির

শেষে দিন কয়েক আগেই তাঁর বাড়ি যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দলনেত্রীর বার্তাও দেন তিনি। ররি ঘোষ যাওয়ায় তিনি আপ্নুত বলে জানান তৃণমূল বিধায়ক। কিন্তু চিন্তাভাবনার পরে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই পোস্ট জানান তিনি। তবে, কবে তিনি অনয দলে যোগ দিচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেননি। একইসঙ্গে বিধায়ক পদ ছাড়ার বিষয়েও কোনও মন্তব্য করেননি তিনি।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...