Wednesday, May 6, 2026

একুশকে নজরে রেখে প্রস্তুত তৃণমূল, ১১ প্রকল্প হাতে ‘দুয়ারে সরকার’

Date:

Share post:

ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে শুরু করেছে একুশের বিধানসভা নির্বাচন। বিজেপিকে টেক্কা দিতে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসকদল তৃণমূল। সেই লক্ষ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড সহ মোট ১১ টি প্রকল্প নিয়ে আগামীকাল ১ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শাসকদলের অভিনব কর্মসূচি ‘দুয়ারে সরকার’। সরকারের লক্ষ্য এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ১০০ শতাংশ মানুষের স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করা। পূর্বে আবেদন করা ১০ শতাংশ স্বাস্থ্য সাথী কার্ড এখনও বকেয়া রয়েছে জেলায়, নতুন আবেদনের ভিত্তিতে দ্রুত কার্ড তৈরি করাই এখন চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। পাশাপাশি আরো যে সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ এখনো পাননি সেগুলির সুবিধা সাধারণ মানুষকে প্রদান করতে কোমর বাঁধছে প্রশাসন।

আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে সাধারন মানুষের মনে জায়গা করে নিতে গত সপ্তাহে ‘দুয়ারে সরকার’ নামে এক বিশেষ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে প্রতিটি ব্লকে ক্যাম্প করে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা। যে তালিকা রয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, একশো দিনের কাজের মতো এগারোটি সরকারি প্রকল্প। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়া হবে শিবির। সেখানে যোগ্য ব্যক্তিরা যারা এখনও এই সুবিধা পাননি তাদের এই সুবিধার আওতায় আনা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। এখানেই এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পেতে আবেদন করতে পারবেন সাধারণমানুষ।

আরও পড়ুন:“পদ পেয়ে ফুলমালা নিয়েছেন, কেক কেটেছেন, কাজ করেননি” মিহির প্রসঙ্গে কোচবিহার তৃণমূল যুব সভাপতি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পঞ্চায়েত এলাকায় ‘দুয়ারে সরকার’ নামক যে কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে উপস্থিত থাকবেন ব্লক ও পঞ্চায়েতের কর্মচারীরা। বিভিন্ন প্রকল্পের আবেদনপত্রের পাশাপাশি ইন্টারনেট সংযোগ রাখা হচ্ছে ক্যাম্প গুলিতে। ক্যাম্পে ব্যাপক ভিড় হতে পারে অনুমান করে পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। কাল অর্থাৎ ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই কর্মসূচি।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...