Wednesday, March 4, 2026

ন‍্যু ক‍্যাম্পে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ

Date:

Share post:

মঙ্গলবার মাঝরাতে ফুটবল বিশ্ব দেখতে চলেছে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ। উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম‍্যাচে বার্সেলোনার মুখোমুখি জুভেন্তাস। যার ফলে ইতিমধ্যে ফুটছে গোটা ফুটবল বিশ্ব।

আরও পড়ুন – একটি কিডনি নিয়ে সোনা জয় অঞ্জুর

গ্রুপ পর্বের প্রথম সাক্ষাতে জুভেন্তাসকে ২-০ গোলে হারিয়ে ছিল বার্সেলোনা। তবে সেই সময় মাঠে নামেননি সিআরসেভেন। করোনার কারনে সেই সময় মেসিদের বিরুদ্ধে খেলা হয়নি রোনাল্ডোর। তবে সময় বদলেছে। করোনাকে জয় করে মাঠে ফিরেছেন পর্তুগিজ তারকা। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৭৫০ গোল করে মাইলফলক ছুয়েছেন রোনাল্ডো। এবার ন‍্যু-ক‍্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নিতে মরিয়া তিনি।

আরও পড়ুন – সুইচ হিটের পক্ষে সৌরভ গঙ্গোপাধ্যায়

চ‍্যাম্পিয়ন্স লিগে ইতিমধ‍্যেই শেষ ১৬ তে পৌঁছে গেছে বার্সেলোনা এবং জুভেন্তাস। তাই গুরুত্বহীন চ‍্যাম্পিয়ন লিগের এই গ্রুপ পর্বের ম‍্যাচ নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা চর্চা। সৌজন‍্যে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই মুহুর্তে দুরন্ত ফর্মে রোনাল্ডো। অপরদিকে সেরকম ফর্মে নেই এলএমটেন। একে অপরকে সামনে পেলে তাঁরা যে জ্বলে ওঠেন, তা বলার অপেক্ষা রাখে না। আর এখন তা দেখতে মুখিয়ে গোটা বিশ্ব।

 

 

spot_img

Related articles

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...