Friday, May 8, 2026

ছাড়লেন কেন্দ্রীয় নিরাপত্তা, তৃণমূলে ফেরার পরেই মুকুলের নিরাপত্তায় রাজ্য পুলিশ

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ফিরে এলেন নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে। এরপরই তিনি ছাড়লেন কেন্দ্রীয় নিরাপত্তা। পাশাপাশি, তৃণমূলে ফেরার পরেই মুকুল রায়কে নিরাপত্তা দিচ্ছে রাজ্য পুলিশ।

শুক্রবার রাতেই তৃণমূল নেতার কাঁচরাপাড়ার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নেয় পশ্চিমবঙ্গ পুলিশ। গতকালই তৃণমূলে ফিরে এসে মুকুল বলেন, “বিজেপিতে থাকতে পারলাম না। কেউ থাকতে পারবে না। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷।” তৃণমূল কংগ্রেসে ফিরেছেন মুকুল রায়; সঙ্গে পুত্র শুভ্রাংশু। এদিন তৃণমূল ভবনে ঢুকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুকুল বলেন, “ভুল করেছি”।

এর সঙ্গেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল ঘরের ছেলে। আমাদের পুরনো পরিবারের ছেলে। ঘরে ফিরল। ভোটের আগে ও কোনও বিরোধী কথা বলেনি। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। তবে গদ্দারদের দলে ফেরাব না।”

আরও পড়ুন-এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় জেলের ভিতরেই মারধরের অভিযোগ এক ISIS জঙ্গিকে!

এদিন মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিকে নস্যাৎ করল বিজেপি। মুকুলকে কেউ ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করেনি বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

শুক্রবার তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন মুকুল এবং শুভ্রাংশু। সাংবাদিকরা বিজেপির রাজ্য সভাপতিকে প্রশ্ন করেন মুকুলের ফের তৃণমূলে যোগদান নিয়ে। ঠিক সেই সময় মুখ ঘুরিয়ে দিলীপের জবাব, ‘‘আমি কী করব?’’

Related articles

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...