Thursday, May 14, 2026

Digha:টিকা না নিলে হতে পারে জেল বা জরিমানা, সাফ জানাল দিঘা

Date:

Share post:

এবার ভ্যাকসিন নিতে অভিনব উদ্যোগ নিল দিঘা প্রশাসন। দিঘা (Digha) মোহনায় কর্মরত ব্যক্তিদের করোনা ভ্যাকসিন (Corona Vaccine) না নেওয়া থাকলে যেতে পারে কাজ। ভুয়ো শংসাপত্র দেখিয়ে ধরা পড়লে হতে পারে জেল এবং জরিমানা দুটোই। দিঘা মোহনা কর্তৃপক্ষের তরফে এমনই এক ফরমান জারি করা হয়েছে।
পর্যটকদের টিকাকরণের ব্যাপারে আগেই নিয়ম বেঁধে দিয়েছে প্রশাসন। সুতরাং সামনেই বড়দিনের ছুটি কাটাতে দিঘা যেতে হলে মানতে হবে হাজারো নিয়মাবলী। তবে পর্যটকেরই নয় পাশাপাশি দিঘা মোহনা এলাকায় করোনা ভ্যাকসিনের ডোজ নেওয়ার ক্ষেত্রে জোর কদমে প্রচার শুরু করল রাজ্য সরকার। জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে এই বিষয়ের জোরদার প্রচার শুরু করা হয়েছে। এদিন পূর্ব ভারতের সব থেকে বড় মৎস্য আহরণ কেন্দ্র দিঘা মোহনায় এমনি নির্দেশিকায় কথা ঘোষণা করল দিঘা মোহনা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স -এর পক্ষে।
এদিন দিঘা মোহনার মৎস্যজীবীদের ক্ষেত্রে সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, যাঁদের ভ্যাকসিনের প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি, তাঁদের তা অবিলম্বে নিতে হবে। এবং টিকা বাধ্যতামূলক ভাবে নিতে হবে। যদি কেউ টিকা না পান, তা হলে তার ব্যবস্থা করবে সংস্থাই।শুধু তাই নয় টিকার ভুয়ো শংসাপত্রের ব্যবহার করলে সংস্থার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে অনেকক্ষেত্রেই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ায় অনীহা দেখা দিচ্ছে। যেকারণে বারবার করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। এ কারণেই দিঘা মোহনা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স -এর তরফে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।


Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...