Sunday, March 1, 2026

West Bengal Assembly: বাড়ছে সংক্রমণ, বিধানসভায় করোনা ঠেকাতে বড় সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতা মহানগরীতে সংক্রমণ যথেষ্ট উদ্বেগজনক।ইতিমধ্যেই স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। জারি করা হয়েছে একাধিক কঠোর বিধিনিষেধ। এবার করোনা সংক্রমণের এই পরিস্থিতির জেরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকও বাতিল করা হল। পশ্চিমবঙ্গের বিধানসভায় স্ট্যান্ডিং ও হাউস মিলিয়ে মোট ৪১ টি কমিটি রয়েছে। সেই সবগুলিতেই আপাতত সমস্ত বৈঠক বন্ধ করা হয়েছে। অন্যান্য সব কমিটির বৈঠকও বাতিল করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় কমিটির সদস্যদের পরিদর্শনও বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিধানসভার কর্মীদের হাজিরাও ৫০ শতাংশ করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থা কার্যকরী থাকবে। মূলত বিধানসভার চৌহদ্দির মধ্যে সংক্রমণ যাতে কিছুতেই না ছড়ায় সেটাই নিশ্চিত করা হচ্ছে।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে সাধারণভাবে রবিবার করোনা পরীক্ষার হার কিছুটা কম থাকে। কিন্তু তারপরেও ৬ হাজারের উপরে দৈনিক সংক্রমণ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন। উত্তর ২৪ পরগনাতেও হাজারের গন্ডি পেরিয়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৫৭ জন। রাজ্যে পজিটিভি রেট পৌঁছে গিয়েছে ২০ শতাংশের কাছাকাছি। মৃত্যু হয়েছে ১৩ জনের। প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই রবিবার রাজ্যজুড়ে একাধিক কড়া বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করে রাজ্য সরকার। সোমবার থেকে লাগু হয়েছে সেইসব বিধিনিষেধ।

আরও পড়ুন- Akhilesh Yadav: ‘‌শ্রীকৃষ্ণ স্বপ্নে বলেছেন আমিই রাম–রাজ্য গড়ব’‌, দাবি অখিলেশ যাদবের

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...