Wednesday, May 13, 2026

Mumbai Fire: মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড,মৃত ২

Date:

Share post:

সাতসকালে মুম্বইয়ের এক বহুতলে বিধ্বংসী আগুন। শনিবার সকাল সাতটায় সেন্ট্রাল মুম্বইয়ের তারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীতে একটি বহুতলের ১৮ তলায় আগুন লাগে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা চত্বর কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। ইতিমধ্যে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় ১৫ জনকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় একটি হাসপাতালে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:Priyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক

দমকল সূত্রে জানা গিয়েছে, গান্ধি হাসপাতালের উল্টো দিকে কমলা বিল্ডিং নামে এই আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার পর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের তরফ থেকে বলা হয়েছে, এটি একটি লেভেল থ্রি, অর্থাৎ তৃতীয় স্তরে বিধ্বংসী আগুন।স্বভাবতই আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনকর জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ধোঁয়ার কারণে সমস্যা বাড়তে পারে। শ্বাসকষ্টের মুখে পড়তে পারেন বাসিন্দারা। যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের মধ্যে ছ’জনের বয়স বেশি। তাঁদের অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছে। সব মানুষকে উদ্ধার করা হয়েছে।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...