Saturday, May 16, 2026

Thomas Cup Final: ইতিহাস গড়ে থমাস কাপ জয় ভারতের, টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রী থেকে শাহ-বিরাট-সাইনাদের

Date:

Share post:

ব্যাডমিন্টনে ইতিহাসে গড়েছে ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ ঘরে তুলেছে ভারত। থমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম বার এই জয়। স্বাভাবিকভাবেই এরপর শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসছেন ভারতীয় শাটলাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাইনা নেহওয়াল, বিরাট কোহলি, ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালরা ভারতের এই বিশেষ জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শুভেচ্ছাবার্তা —

থমাস কাপ চ্যাম্পিয়ন ভারতকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের শুভেচ্ছাবার্তা —

থমাস কাপজয়ী ভারতীয় দলকে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির শুভেচ্ছাবার্তা —

প্রথম বার থমাস কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলকে কী বার্তা দিলেন ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়াল?

টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় ভারোত্তলন মীরাবাঈ চানু শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের শুভেচ্ছাবার্তা থমাস কাপজয়ী ভারতীয় দলকে —

ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের শুভেচ্ছাবার্তা —

প্রসঙ্গত, ব্যাডমিন্টনের বিশ্বকাপ বলা হয় থমাস কাপকে। টুর্নামেন্টের ইতিহাস বলছে ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালের সেমিফাইনালে ওঠাই ছিল ভারতের এর আগে সেরা সাফল্য। সেমিফাইনালে উঠলেও পদক জেতা হয়নি ভারত। পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতেই প্রথমবার থমাস কাপে সোনা পেল ইতিহাস লিখল কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনরা।

আরও পড়ুন- Thomas Cup Final: ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা, ভারতের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

 

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...