Friday, May 8, 2026

নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলায় ইডিকে পার্টি করল কলকাতা হাই কোর্ট

Date:

Share post:

এবার নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করল কলকাতা হাই কোর্ট। সোমবার, একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

২০১৭ সালে রাজ্যের নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিপ্লবকুমার চৌধুরী। এদিন হাই কোর্টে ১৯ জন নেতা-মন্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তির একটি তালিকা পেশ করেন তাঁর আইনজীবী শামিম আহমেদ। তাঁর অভিযোগ, ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত এই নেতা-মন্ত্রীদের সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে। পাঁচ বছরে এই সম্পত্তি কী ভাবে এত বাড়ল? তা ইডি খতিয়ে দেখুক বলে আর্জি জানান শামিম আহমেদ। তার প্রেক্ষিতেই ইডিকে ওই মামলায় একটি পার্টি করার নির্দেশ দিয়েছে হাই কোর্টের বেঞ্চ।

যে ১৯ নেতা-মন্ত্রীর সম্পত্তি খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে, তাঁদের অধিকাংশই শাসকদলের বিধায়ক ও নেতা। তালিকায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, সুব্রত মুখোপাধ্যায়ের নাম রয়েছে। রয়েছে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নামও। অভিযোগ, অনেকেরই ব্যক্তিগত সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে। অনেকের স্ত্রী সেভাবে কোনও পেশার সঙ্গে যুক্ত না হলেও পারিবারিক সম্পত্তি বেড়েছে ২৫০ শতাংশের বেশি। ১২ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- শিক্ষামন্ত্রী-SSC চাকরিপ্রার্থী বৈঠক ইতিবাচক, ব্রাত্য জানালেন মুখ্যমন্ত্রী-সরকার সহানুভূতিশীল

Related articles

চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার...

IPL: নিয়ম মানছে না একাধিক ফ্র্যাঞ্চাইজি, শৃঙ্খলা আনতে কড়া নির্দেশিকা বোর্ডের

আইপিএলের(IPL) কঠোরতা বাড়াচ্ছে বিসিসিআই(BCCI)। চলতি আইপিএল শেষের পথে। এরমধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত...

সংখ্যালঘু উন্নয়ন করার কোনও দায় বিজেপির নেই, ওরা আমাদের ভোট দেয় না: দিলীপ

উন্নয়ন কি শুধুই ভোটবাক্সের রাজনীতির দিকে তাকিয়ে? প্রশ্ন তুলে দিল বিজেপি নেতা তথা খড়্গপুরের জয়ী বিজেপি (BJP) প্রার্থী...

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...