Thursday, May 14, 2026

ভারত-পাক মহারণে কি ভিলেন বৃষ্টি ? কী বলছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর?

Date:

Share post:

বেজে গিয়েছে টি-২০ বিশ্বকাপের দামামা। রবিবার ভারত-পাকিস্তান মহারণ। রবিবার মেলবোর্নের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে বাবর আজমদের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। তবে তার আগে চিন্তার ভাঁজ সমর্থকদের মধ‍্যে। এই ম্যাচের সবচেয়ে বড় চিন্তার বিষয় আবহাওয়া।বৃষ্টির জন‍্য ভেস্তে যাবে না তো এই হাইভোল্টেজ ম‍্যাচ। এখনও পযর্ন্ত যা খবর তাতে কিছুটা স্বস্তি পেতে পারেন ভারত এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। স্বস্তি পেতে পারেন টি-২০ বিশ্বকাপের এই ম্যাচের দিকে তাকিয়ে থাকা আইসিসি কর্তারাও। কারণ, শনিবার অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেছে।

মেলবোর্নে অবিরাম বৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে মেলবোর্নে ২৩ অক্টোবর অর্থাৎ ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ছিল। গত শুক্রবারও অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে মেলবোর্নের সর্বশেষ আপডেট যদি দেখা যায়, তবে ভক্তদের চিন্তা কিছুটা কমে যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ মেলবোর্নে বৃষ্টি থেমে গিয়েছে।সূর্যও দেখা গিয়েছে। আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানান হয়েছে। তবে সারা দিন মেঘাচ্ছন্ন থাকবে মেলবোর্ন। দুপুরের পর ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। রবিবার মেলবোর্নের বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ।

এদিকে আজ সকালে মেলবোর্ন স্টেডিয়ামে অপশনাল অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল। দলের প্রধান শক্তি বাবর আজম এবং অন্যান্যরা মেলবোর্নের মাঠে ফিল্ডিং অনুশীলন করবেন সন্ধ্যা বেলায় কৃত্রিম আলোয়। অন্যদিকে জানা যাচ্ছে মেলবোর্নে অনুশীলন সারছে ভারতীয় দল।

আরও পড়ুন:সেরা চার দল বেছে নিলেন সৌরভ, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতদের বিরাট বার্তা মহারাজের

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...