Saturday, March 21, 2026

তিতাস-হৃষিতা-রিচা ঘোষকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা সিএবি’র

Date:

Share post:

বোর্ডের সংবর্ধনা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরে ফিরছেন বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব-১৯ মহিলা দলের দুই বঙ্গকন্যা। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ সিনিয়র ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বলে শহরে ফিরছেন না। তবে ফাইনালের সেরা চুঁচুড়ার তিতাস সাধু এবং হাওড়ার মেয়ে হৃষিতা বসু বৃহস্পতিবার ঘরে ফিরছেন। কলকাতা বিমানবন্দরে তাঁদের শুভেচ্ছা জানিয়ে বরণ করবেন সিএবি কর্তারা।

বুধবার সিএবি-র তরফে ঘোষণা করা হয়েছে, তিতাস, রিচা এবং হৃষিতাকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। তবে রিচা যেহেতু শহরে থাকছেন না। তাই সিএবি তিনজনকে পরে সংবর্ধনা দেবে। এদিকে, ৩ ফেব্রুয়ারি শুক্রবার ফ্র্যাঙ্ক ওরেল ডে। সেদিন রক্তদাতারা পাবেন মনোজ তিওয়ারির সই করা সার্টিফিকেট।

আরও পড়ুন:কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের, তৃতীয় টি-২০ ম‍্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...