Monday, April 27, 2026

Connectivity Bangladesh: ট্রেনে কলকাতা থেকে ত্রিপুরা মাত্র ১০ ঘন্টায়

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা : মাত্র ১৫ কিলোমিটার লম্বা রেললাইন হলেই কমে যাবে ১১০০ কিলোমিটার দূরত্ব। আর ৩৬ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ১০ ঘন্টা। আর এই ১০ ঘন্টায় যাওয়া যাবে কলকাতা থেকে আগরতলা। ভারত-বাংলাদেশের মধ্যে চালু হতে যাচ্ছে আগরতলা-আখাউড়া রেল প্রকল্প। উত্তর-পূর্ব ভারতে এই প্রথম তৈরি হবে আন্তর্জাতিক কোনো রেলওয়ে স্টেশন। উত্তর-পূর্ব ভারতকে রেলওয়ে কানেক্টিভিটি দেয়ার জন্য ভারত সরকার এমন এক প্রকল্প নিয়ে কাজ করছে, যার ফলে সাড়ে ১৫ কিলোমিটার লম্বা রেলাইনের মাধ্যমে ১৬৫০ কিলোমিটারের দূরত্ব মাত্র ৫৫০ কিলোমিটার হয়ে যাবে অর্থাৎ ১১০০ কিলোমিটার কমে যাবে। ফলে, ৩৬ ঘন্টার ট্রেনযাত্রা হয়ে যাবে ১০ ঘন্টার, মানে ২৬ ঘন্টা কম।

হ্যা,আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কথাই বলা হচ্ছে, যেটি সম্পন্ন হলে ত্রিপুরা, মিজোরামসহ পুরো উত্তর-পূর্ব ভারত চমৎকার এক রেলওয়ে কানেক্টিভিটি পেয়ে যাবে। কলকাতা থেকে আগরতলা যেতে আসাম নয় বাংলাদেশের রাস্তায় সফর করা হবে। সাড়ে ১৫ কিলোমিটার লম্বা এই রেললাইন ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে শুরু করে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত বানানো হচ্ছে। এর মধ্যে ১০ কিলোমিটার হবে বাংলাদেশের ভেতরে আর বাকি সাড়ে ৫ কিলোমিটার ভারতে। এই রেললাইনের সম্পূর্ণ খরচ ভারত সরকার বহন করছে।

ভারতের ইরকন ইন্টারন্যাশনাল রেলওয়ে দুই দেশের মধ্যে প্রকল্পের কাজ দেখভাল করছে। এটি বানাতে আনুমানিক ৯৭২ কোটি রূপি খরচ হবে। এখন আগরতলা থেকে ট্রেন গুয়াহাটি হয়ে কলকাতায় যায়। যেখানে নতুন রেললাইন চালু হলে ট্রেন বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে কলকাতায় যাবে। এর ফলে ১৬৫০ কিলোমিটারের এই বর্তমান দূরত্ব মাত্র ৫৫০ কিলোমিটারে পরিণত হবে। রেললিংক বাংলাদেশের গঙ্গাসাগর থেকে ভারতের নিশ্চিন্তপুর এবং নিশ্চিন্তপুর থেকে আগরতলা রেলওয়ে স্টেশনে নিয়ে যাবে।

নিশ্চিন্তপুর হবে উত্তর-পূর্ব ভারতের প্রথম আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। সেখানে ইমিগ্রেশন কাউন্টার হবে, যেখানে যাত্রীদের নিজেদের কাগজপত্র দেখাতে হবে। নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনেই উত্তর-পূর্ব ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড বানানো হচ্ছে। আগরতলা-আখাউড়া রেলওয়ে প্রকল্পের এখনো অনেক কাজ বাকি। কিন্তু, এ বছরই সেগুলো শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্প উত্তর-পূর্ব ভারতের মানুষদের লাস্ট মাইল কানেক্টিভিটি দেয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বারও খুলে দেবে। উত্তর-পূর্ব ভারতে কোনো বন্দর না থাকলেও এই রেললাইন হওয়ার পর বাংলাদেশের রাস্তা ধরে সোজা কলকাতা বন্দরের সাথে জুড়ে যাবে। যার ফলে উত্তর-পূর্ব ভারতের স্থানীয় পণ্য বিশ্ববাজারে প্রবেশ করে নিজের চমক দেখাবে।

আরও পড়ুন:তোষণের রাজনীতি করে না বিজেপি! মুসলিম সংরক্ষণ বাতিল ইস্যুতে কংগ্রেসকেই নিশানা শাহের


 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...