Thursday, May 14, 2026

হাতে নথি নিয়েই ইডি দফতরে হাজিরা সাংসদ-অভিনেত্রী নুসরতের

Date:

Share post:

আজ, মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। এদিন সকাল ১০.৪৫ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নুসরত। অর্থাৎ, নির্ধারিত সময়ের ১৫মিনিট আগেই ইডি দফতরে পৌঁছে যান অভিনেত্রী। নুসরতকে নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এদিন হাতে নথি নিয়েই ইডি দফতরে হাজির হন তিনি।

নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ। ২০১৪ সালে প্রায় কয়েকশো ব্যক্তি ফ্ল্যাট পিছু ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৩ বছরের মধ্যেই তাঁর নিজেদের ফ্ল্যাট পাবেন। সেই তিনবছর পেরিয়েছে বহু আগেই। কিন্তু ফ্ল্যাট মেলেনি। অভিযোগ মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থার বিরুদ্ধে। যার অন্যতম ডিরেক্টর নুসরত।

পাশাপাশি আরও অভিযোগ ছিল, ফ্ল্যাট দুর্নীতির টাকা দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন তিনি। অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর নুসরত সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ‘৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই।’

আরও পড়ুন:বিমানবন্দরে বিশ্ববাংলা স্টলে দুর্গামূর্তিতে চক্ষুদান করে শিল্পসফর শুরু মুখ্যমন্ত্রীর

 

 

 

 

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...