Sunday, May 3, 2026

জোর করে হিন্দুদের ধর্মান্তরকরণ! টিপু সুলতানের ‘ইতিহাস’ বদলাতে চেয়ে বিতর্কে ওয়েনাড়ের বিজেপি প্রার্থী

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে ফের নাম বদলের রাজনীতি করে বিপাকে কেরলের বিজেপি সভাপতি (Kerala BJP president)। নাম বদলের রাজনীতি মোদি সরকারের এই প্রথম নয়, বিশেষ করে সময় যত গড়াচ্ছে দেশের ইতিহাস বদলাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। এবার ভোটের মুখে টিপু সুলতানের (Tipu Sultan) সেনাঘাঁটির শহরের নাম বদলের দাবি তুললেন কেরলের বিজেপি সভাপতি তথা ওয়েনাড়ের (Waynad) কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী কে সুরেন্দ্রন (K Surendran)। ইতিমধ্যে তাঁর মন্তব্যকে ঘিরে শুরু জোর বিতর্ক।


সুরেন্দ্রেন বৃহস্পতিবার ভোটপ্রচারে বলেন, ‘‘এ বার ভোটে জিতলে আমি ওয়েনাড়ের অন্তর্গত টিপু সুলতানের সেনাঘাঁটি সুলতান বাথেরি শহরের নাম বদলে গণপতি ভাত্তম করে দেওয়ার প্রস্তাব দেন। এরপরই টিপু সুলতানকে নিশানা করে ওয়েনাড়ের বিজেপি প্রার্থীর মন্তব্য, উনি ওয়েনাড়ের লক্ষ লক্ষ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করেছিলেন। যদিও কংগ্রেসের সহযোগী আইইউএমএল নেতা কেপি কুনহোলিকুট্টি বৃহস্পতিবার সুরেন্দ্রনের বক্তব্যের সমালোচনা করে বলেন, কেরলের মাটিতে এমন রাজনীতি চলে না। কোনও জায়গার নাম জোর করে বদলে ফেলা যায় না।

মহীশূরের সুলতান টিপু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য পশ্চিমঘাট পর্বতের কিডঙ্গানাথে তাঁর গোলন্দাজ বাহিনীর একটি ঘাঁটি তৈরি করেছিলেন। কামান ও গোলা মজুতের এ ধরনের ঘাঁটিকে ব্যাটারি বলা হয়। ব্রিটিশরা সেকারণেই জায়গাটির নাম দিয়েছিল সুলতানস ব্যাটারি। পরবর্তী কালে যা স্থানীয় ভাষায় সুলতান বাথেরি নামে পরিচিত হয়ে ওঠে। উল্লেখ্য গত বছর কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে এই টিপু সুলতান বিতর্কে ধোঁয়া দিয়ে কংগ্ৰেসকে ‘হিন্দুবিরোধী’ বলে আক্রমণ করে গেরুয়া শিবির। বছর ঘুরতেই সেই টিপু সুলতান বিতর্কে হাত শিবির এখন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে।

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে