Monday, April 27, 2026

মমতা-ম্যাজিকে ইংরেজ বাজারের রোড শো-এ জনপ্লাবন

Date:

Share post:

তীব্র দহন উপেক্ষা করে মালদহে দুটি জনসভার পরে রোড শো করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেই রোড শো-এ মমতা ম্যাজিকে ভেসে গেল ইংরেজবাজার। মঙ্গলবার, মালদহ (Maldah) উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে হরিশচন্দ্রপুর ও পুরাতন মালদহে জনসভা সেরে ইংরেজবাজারে মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে রোড শো করেন তৃণমূল সুপ্রিমো।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইংরেজ বাজারের সুকান্ত মোড় থেকে রবীন্দ্র মূর্তি পর্যন্ত রোড শো করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নামে রাস্তায়। এদিন তৃণমূল সুপ্রিমোকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুদিকেই তখন জনসমুদ্র। প্রিয় জননেত্রীকে একবার ছুঁয়ে দেখার জন্য উদগ্রীব জনতা। মমতাও (Mamata Bandopadhyay) তাঁদের নিরাশ করেননি। শিশুদের কাছে ডেকে নিয়ে মেটান ছবি তোলার আবদার। রবীন্দ্র অ্যাভিনিউ-এ রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে পদযাত্রা শেষ করেন তৃণমূল সুপ্রিমো।





Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...