Monday, April 27, 2026

পিছিয়ে গেল কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচন, কবে ভোট? জানাল কমিশন

Date:

Share post:

পালটে গেল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচনের দিন। আগামী ৭ মে তৃতীয় দফায় ওই আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু কমিশনের তরফে মঙ্গলবার রাতে জানানো হয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে ষষ্ঠ দফায় সেখানে ভোট হবে। প্রসঙ্গত, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনের নির্বাচন পাঁচটি পৃথক দিনে হচ্ছে এ বার।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরে তাঁদের মতামত নিয়েই এই পদক্ষেপ করা হয়েছে। নির্বাচনের ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা সুবিধা, আবহাওয়ার পূর্বাভাস-সহ বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। ভোট পিছনোর দাবিতে আগেই আবেদন জানানো হয়েছিল একাধিক রাজনৈতিক দলের তরফে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। যদিও, এই লোকসভা কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তাঘাটের বেহাল অবস্থা ও খারাপ আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। ফলে প্রচারে বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিল কমিশন।

আরও পড়ুন- গদি বাঁচাতে ধর্মই ভরসা! মোদির নিন্দায় সরব দেশবাঁচাও গণমঞ্চ

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...