Friday, May 8, 2026

আতঙ্কের নাম ‘রেমাল’! উত্তর পূর্বে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বন্ধ স্কুল-কলেজ

Date:

Share post:

বাংলায় তেমন বড়সড় প্রভাব ফেলতে না পারলেও পড়শি রাজ্যগুলিতে এখনও ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। আর তার জেরেই অতি ভারী বৃষ্টিতে ভাসছে উত্তর-পূর্বের (North East) রাজ্যগুলি। ইতিমধ্যে অসম, মিজোরাম, মেঘালয়-সহ একাধিক রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা (Red alert)। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রেমালের ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রেমালের প্রভাবে এখনও পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি ধস ও হড়পা বানে নিখোঁজ আরও অনেকেই।

এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বুধবার অসমের সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। তবে ঘূর্ণিঝড় পুরোপুরি বাংলাদেশে চলে গেলেও, এর প্রভাব এখনও রয়ে গিয়েছে উত্তর-পূর্বের একাধিক রাজ্যগুলিতে। অসমের উপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর জেরে অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে লাগাতার ঝড় ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

সূত্রের খবর সবথেকে বেশি ক্ষতি হয়েছে মিজোরামে। আইজল, মেলথাম, হ্লিমেন, সালেম সহ একাধিক জায়গায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে রাজ্য প্রশাসন। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে, অসমে ঝড়-বৃষ্টিতে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ১৮ জন। অসমের সোনিতপুরে একটি স্কুল বাসের উপরে গাছ ভেঙে পড়ে আহত হয়েছে ১২ জন শিশু। এরপরই রাজ্য সরকারের তরফে আজ সমস্ত স্কুল-কলেজে ছুটির ঘোষণা করা হয়েছে। নাগাঁও, হোজাই, পশ্চিম কারবি, গোলাঘাট, দিমা হাসাও, কাচার, হাইলাকান্দি, করিমগঞ্জে স্কুল-কলেজ বন্ধ থাকবে। এদিকে মেঘালয়ে রেমালের প্রভাবে কমপক্ষে ২ জনের মৃত্যু ও ৫০০ জন আহত হয়েছেন বলে খবর। নাগাল্যান্ডে কমপক্ষে ৪০টি বাড়ি ভেঙে পড়েছে। প্রতিটি রাজ্যেই উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ১৫ কোটি টাকা খরচের ঘোষণা করেছেন। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...