Sunday, May 3, 2026

কিউইদের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের

Date:

Share post:

আজ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। প্রথম ইনিংসে ব্যাটে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে করেন ৭০ রান। আর এর সুবাদেই নতুন পালক যুক্ত হল বিরাটের মুকুটে। টেস্ট ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করলেন কোহলি। এই কীর্তি গড়তে বিরাটের দরকার ছিল ৫৩ রান।

এদিন কিউইদের বিরুদ্ধে ৫৩ রান করতেই টেস্টে নতুন মাইলফলকে পৌঁছে যান কোহলি। ৯০০০ রান পূর্ণ করেন ভারতর প্রাক্তন অধিনায়ক। চতুর্থ ভারতীয় হিসাবে এই নজির গড়েন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান করার কৃতিত্ব রয়েছে সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়েরও। এদের মধ্যে সবচেয়ে দ্রুত ৯০০০ টেস্ট করার কৃতিত্ব রয়েছে দ্রাবিড়ের। দ্রাবিড় ১৭৬তম টেস্ট ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন। টেস্টে ৯০০০ রান পূর্ণ করতে সচিন নিয়েছিলেন ১৭৯টি ইনিংস। বিরাট কোহলি ৯০০০ রান পূর্ণ করতে নিলেন ১৯৬টি টেস্ট ইনিংস।

আরও পড়ুন- তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট ভারতের, ১২৫ রানে পিছিয়ে রোহিত শর্মার দল

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...