Sunday, May 3, 2026

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

Date:

Share post:

একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল-আমেরিকা। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছে পাকিস্তান। ফলে চিন্তার পারদ চড়ছে পশ্চিম এশিয়া ছাড়িয়ে বিশ্বজুড়ে। আতঙ্কে বন্ধ করা হয়েছে বিমান চলাচল। এমত পরিস্থিতিতে প্যারিসে গিয়ে আটকে গিয়েছেন বাংলা ধারাবাহিকের চেনামুখ সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। বিমানে করে আবুধাবি হয়ে ভারত ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু উড়ান বাতিল হওয়াতে দুবাই-এ হোটেল বন্দি তাঁরা।

অভিনেত্রীর কথায়, গোটা ইউরোপ সফর ভালো মতোই কাটছিল তাঁদের। পরিকল্পনা অনুযায়ী ১ মার্চ তাঁরা প্যারিসে এসে পৌঁছোন। সেখান থেকে বিমানে করে দুবাই। তারপর দুবাই থেকে ফের বিমানে করে ভারতে ফেরার কথা। কিন্তু শনিবার ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকার যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, “ট্রিপটা ভালো ভাবেই হয়েছে। প্যারিস থেকে উড়ান ছিল। দুবাই হয়ে ভারতে ফেরার কথা আমাদের। কিন্তু ১ তারিখের উড়ান বাতিল। যদিও আমাদের উড়ান সংস্থা ৫ তারিখে ফেরার টিকিট করে দিয়েছে। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আবার উড়ান বাতিল হতে পারে। তাই খুব দুশ্চিন্তায় আছি। আসলে অন্য সমস্ত রুটও বন্ধ। অন্য রুট হয়ে যে ফিরব তারও অবস্থা নেই।” আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জের, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বাড়াল কলকাতা পুলিশ

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...