মোদি সরকারের বিরুদ্ধে তীব্র হচ্ছে যুব সমাজের আন্দোলন। দমন-পীড়ন নীতির শুরু রাজধানীর প্রশাসনের। সিজেপি-সোনমের কর্মসূচিকে ভয় পাচ্ছে কেন্দ্র? বলপ্রয়োগ করে অনশন মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সোনমকে। আন্দোলনের অনুমতি দেওয়া হচ্ছে না ককরোচ পার্টির অভিজিতকে। নিট ও প্রশ্নফাঁস-কাণ্ডের প্রতিবাদে ২০ জুলাই সংসদ অভিযানের আগেই অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি সরকার। সোনমকে সামনে নিয়ে সিজেপি এই আন্দোলন করলে সারাদেশে ছিঃ ছিঃ হত। সেই থেকে বাঁচতে আগেই কোর্টের দোহাই দিয়ে সোনমকে তুলে নিল প্রশাসন। কিন্তু তাতে হিতে বিপরীত হওয়ার জোগাড়। অনশনে নেমেছেন খোদ সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। আলাদা আলাদা অনশনে বসেছেন অনেকেই। SFI-এর তরফ থেকে কমরেড আদর্শ এম সাজি ও কমরেড ঐশীরাও। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই জোরদার আন্দোলনের আঁচ।

















