বুধবার যখন শেক্সপিয়ার সরণি থানায় ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা দিয়েছেন ডেরেক ও ব্রায়েন ঠিক তখনই একই এলাকায় এক আবাসনে হানা ED আধিকারিকদের। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর টোল থেকে বেআইনি ভাবে টাকা আদায়ের অভিযোগে বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-সহ দেশের সাত রাজ্যে অভিযান চালানো হচ্ছে।
সূত্রের খবর, কলকাতার শেক্সপিয়র সরণির আবাসনের তিন তলায় একটি অফিসে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। অভিযোগ, একটি সফ্টওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে অবৈধ ভাবে টোল আদায় করা হয়েছে। এই দুর্নীতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতেই এই অভিযান বলে ইডি সূত্রে খবর। দেশের মোট ১৪ জায়গায় চলছে তল্লাশি। এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা বা কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর মেলেনি। টোলের টাকা কোথায় গিয়েছে, কারা জড়িত তা জানতে মরিয়া গোয়েন্দারা।
















