Tuesday, June 23, 2026

অরুণাচলে পাঁচ ভারতীয় অপহৃত, তদন্তে গ্রামে গেল পুলিশ দল

Date:

Share post:

পাঁচ ভারতীয় নাগরিককে চিনা সেনা অপহরণ করেছে বলে সকাল থেকেই উত্তেজনা অরুণাচল প্রদেশে। সরকারি ভাবে বিষয়টি স্বীকার করা না হলেও তদন্তের জন্য ভারত-চিন সীমান্তের সুবনসিরি জেলায় তদন্তকারী দল পাঠাল পুলিশ।শনিবারই প্রত্যন্ত এলাকায় পুলিশের দল রওনা হয়ে গিয়েছে। তবে খারাপ রাস্তা ও দূরত্বের জন্য তদন্তের রিপোর্ট আসতে সময় লাগবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনবড় সাফল্য ভারতীয় সেনার, প্যাংগংয়ে ফিঙ্গার ফোর ফের দখল

অরুণাচল প্রদেশের একটি সংবাদমাধ্যম দাবি করেছে শনিবার সকালে তাজিন সম্প্রদায়ের পাঁচ যুবককে অপহরণ করে নিয়ে যায় চিনা লাল সেনা।ওই cccccতদন্তকারীরা প্রত্যন্ত গ্রামটির উদ্দেশে রওনা হলেও রবিবারের আগে খবর পাওয়ার কোনও উপায় নেই। কারণ, গ্রাম অনেক দূরতো বটেই, দুর্গমও। দীর্ঘ পথ হেঁটেই যেতে হবে তদন্তকারীদের।আপার সুবনসিরির পুলিশ সুপার তারু গুসার জানান সংবাদ মাধ্যম ও সোশ্যল মিডিয়া থেকে তাঁরা এরকম খবর পয়েছেন। পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।নাচো থানার এক পুলিশ আধিকারিককে তাই সেখানে পাঠানো হয়েছে সত্যিটা জানতে।তাঁরাই গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন।

সূত্রের খবর, শনিবার ভোর পাঁচটা নাগাদ যখন ওই গ্রাম্য যুবকরা সেরা-৭ এলাকার জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহে গিয়েছিল। জায়গাটি ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ১০০ কিলোমিটার দূরে। সেখান থেকেই তাঁদের অপহরণ করা হয়। সেখানে আরও দু’জন গ্রামবাসী ছিলেন। তাঁরা কোনওরকমে পালিয়ে এসে গ্রামে খবর দেন।

ভারতীয় সেনা বিষয়টি নিয়ে কোনও বিবৃতি না দিলেও, এ ব্যাপারে সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছেন প্রকাশ রিংলিং। তাঁর দাবি তাঁর ভাই প্রকাশকে অপহরণ করা হয়েছে।কংগ্রেস বিধায়ক নিনং এরিং-ও অপহরণের অভিযোগ তুলেছেন।বিজেপি নেতা পূর্ব অরুণাচলের সাংসদ তাপির গাও টুইট করেছেন পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে বলে।

সূত্রের খবর, মার্চের ১৯ তারিখে অরুণাচলের এক যুবক তোংলে সিংকমকে চিনা ফৌজ অপহরণ করেছিল। যদিও পরে তাঁকে উদ্ধার করা হয়। চিন সে সময় বলেছিল ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে চলে এসেছিল।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...