Tuesday, June 23, 2026

Covid Update:স্বস্তি দিয়ে কমল দেশের দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

পরপর দুদিন সামান্য কম থাকল করোনার দৈনিক সংক্রমণ। তবে উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভির রেট,মৃত্যু ও সক্রিয় রোগীর সংখ্যা।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন।দেশের পটিজিভিটি রেট ফের বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। যা নিয়ে উদ্বেগ রীতিমত বাড়ছে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল, তিন কোটি ৯১ লক্ষ।

আরও পড়ুন:Netaji Subhash Chandra Bose:কেন প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি নয় নেতাজিকে ?

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। শনিবার তা ছিল ৪৮৮ জন ।এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭৩ হাজার বেশি। এই সংখ্যাটা বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভয় ধরাচ্ছে। যদিও পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬৫ লক্ষ ৬৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...