Wednesday, June 24, 2026

হাত গুটিয়ে বসেছিল মণিপুর সরকার: ডবল ইঞ্জিনকে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

গত ৩ মাস ধরে হিংসাদীর্ণ মণিপুরে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগের হাজার হাজার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরে শীর্ষ আদালতের তোপের মুখে পড়েছে ডবল ইঞ্জিনের মণিপুর সরকার। এমনকি দুই মহিলাকে বিবস্ত্র করে ঘরানো ও গণধর্ষণের ঘটনা ঘটে ৪ মে। সেদিন থেকে ১৮ মে পর্যন্ত ১৪ দিন কোনও অভিযোগ দায়ের হয়নি। এতগুলো দিন মণিপুরের পুলিশ কোথায় ছিল? জানতে চেয়েছে আদালত। শুধু তাই নয়, মণিপুর হিংসায় এখনও পর্যন্ত মোট ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে, সেই এফআইআর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করেছে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।

এই ঘটনার প্রেক্ষিতেই মণিপুর ইস্যুতে বিজেপির ডবল ইঞ্জিনকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। টুইটে তোপ দেগে লেখা হয়েছে, “ডবল ইঞ্জিনের মণিপুরে সম্পূর্ণ ব্যর্থ সরকার। অবশেষে সরকারের আসল স্বরূপ প্রকাশ্যে চলে এসেছে। হিংসাদীর্ণ মণিপুরকে শান্ত করার পরিবর্তে ওরা অলসভাবে হাত গুটিয়ে বসেছিল। মণিপুর সরকারের অজুহাতের জেরে এখন সুপ্রিমকোর্ট পদক্ষেপ নিতে এবং জবাবদিহিতে বাধ্য করেছে। আদালত জানিয়েছে, জাতিহিংসার জেরে এখনও পর্যন্ত যে ৬ হাজার এফআইআর দায়ের হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য। এই সরকারের অযোগ্যতা চরমে পৌঁছেছে। সময় এসেছে এই দুঃস্বপ্নের অপশাসনের অবসান ঘটিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ন্যায়বিচার প্রদানের!”

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...