Friday, May 8, 2026

সুশান্তের মৃত্যুতে মাদকযোগ: গ্রেফতারির পর কেমন কাটল রিয়ার প্রথম রাত?

Date:

Share post:

সুশান্ত মৃত্যু মামলায় মাদকযোগে গ্রেফতারির ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর রিয়ার প্রথম রাত কেটেছে এনসিবির লক আপে। এদিন রাত ১২টা নাগাদ ভাই সৌভিকের সঙ্গে রাতের খাবার খান তিনি।

রবি ও সোমবার জেরার পর মঙ্গলবার রিয়াকে ডেকে পাঠানো হয় এনসিবি দফতরে। বিকেলে মেডিক্যাল পরীক্ষা করা হয় রিয়ার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় মাদকযোগের অভিযোগে এনসিবির হাতে গ্রেফতার হন অভিনেত্রী। মঙ্গলবার গ্রেফতারের পর জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। ১৪ দিন জেল হেফাজতে থাকবেন সুশান্তের বান্ধবী। বুধবার সকালে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয় রিয়া চক্রবর্তীকে। বৃহস্পতিবার জামিনের আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। আত্মহত্যা নাকি খুন তার তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয় আত্মহত্যা করেছেন অভিনেতা। এরপর অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। একইসঙ্গে এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করেন তিনি। বিহার সরকারের সুপারিশকে অনুমোদন দেয় কেন্দ্র। এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আর্থিক তছরুপের অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তদন্ত চলাকালীন মাদক যোগের অভিযোগ ওঠে রিয়া চক্রবর্তী সহ তাঁর ভাই সৌভিক চক্রবর্তী। অভিযোগ উঠেছিল সুশান্তের বাড়ির কর্মীদের বিরুদ্ধেও। গত শুক্রবার রিয়া-সৌভিকের বাড়িতে তল্লাশি শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর সৌভিককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন এনসিবি। ওইদিনই সৌভিক এবং স্যামুয়েল মিরান্ডাকে এনসিবি গ্রেফতার করে। শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের কর্মী দীপেশ সাওয়ান্তকে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকেও। সব মিলিয়ে রিয়া চক্রবর্তী সহ ৯ জনকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো।

আরও পড়ুন- এখনও স্মৃতিতে স্পষ্ট একরত্তি রিয়া, মাদকযোগের অভিযোগ অবিশ্বাস্য বলছে তুনতুড়ি

Related articles

চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার...

IPL: নিয়ম মানছে না একাধিক ফ্র্যাঞ্চাইজি, শৃঙ্খলা আনতে কড়া নির্দেশিকা বোর্ডের

আইপিএলের(IPL) কঠোরতা বাড়াচ্ছে বিসিসিআই(BCCI)। চলতি আইপিএল শেষের পথে। এরমধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত...

সংখ্যালঘু উন্নয়ন করার কোনও দায় বিজেপির নেই, ওরা আমাদের ভোট দেয় না: দিলীপ

উন্নয়ন কি শুধুই ভোটবাক্সের রাজনীতির দিকে তাকিয়ে? প্রশ্ন তুলে দিল বিজেপি নেতা তথা খড়্গপুরের জয়ী বিজেপি (BJP) প্রার্থী...

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...