Thursday, May 14, 2026

কানে ফোন: বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু কলেজ ছাত্রের

Date:

Share post:

ফের মোবাইলে (Mobile) কথা বলতে গিয়ে অসতর্কতার মাসুল। বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের (CollegeStudent)। মৃত ছাত্রের নাম সৌরিশ দাস,(Sourish Das) বয়স 21। সৌরিশ তারকেশ্বর চাপাডাঙ্গা কলেজের (Tarakwswar Chapadanga College) ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

দিনকয়েক আগেই হুগলির (Hoogli) বৈদ্যবাটি থেকে চুঁচুড়ার কৃষ্ণপুর বাজারে নতুন একটি আবাসনে যায় দাস পরিবার। সৌরিশের বাবা সোমনাথ দাস(Somnath Das) এলাকায় বিজেপি(Bjp) কর্মী বলে পরিচিত। সোমনাথের একমাত্র সন্তান সৌরিশ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে চারতলা ওই আবাসনের ছাদে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন সৌরিশ। সেসময় অসতর্কতায় কোনভাবে ছাদ থেকে নীচে পরে যান তিনি। তরিঘড়ি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ( Chinsura Imambara Hospital) নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।

আরও পড়ুন- হাসপাতালের নয়া ভবন উদ্বোধন, মন্দিরে পুজো: কোচবিহার সফর শুরু মমতার

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...