Friday, May 8, 2026

অর্ধেকেরও বেশি দিল্লিবাসীর শরীরে মিলেছে করোনার অ্যান্টিবডি, প্রকাশ সেরো সার্ভেতে

Date:

Share post:

দিল্লিতে (Delhi) অর্ধেকের বেশি বাসিন্দারা নিজেদের অজান্তেই করোনা আক্রান্ত হচ্ছেন। কিন্তু তাঁদের শরীরে অ্যান্টিবডি (Antibody) তৈরি হওয়ায় তাঁরা সেরেও উঠছেন। রাজধানীতে সাম্প্রতিক পঞ্চম সেরোলজিক্যাল সার্ভে-র (Serological Survey) তথ্য বলছে, প্রায় ৫৬ শতাংশ দিল্লিবাসীর দেহে করোনাভাইরাসের (Coronavirus) অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Health Minister Satyendar Jain) জানাচ্ছেন, ” পঞ্চম সেরোলজিক্যাল সার্ভে-র রিপোর্ট প্রকাশ করেছে দিল্লি। প্রায় ৫৬.১৩ শতাংশ মানুষের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এটি ছিল প্রায় ২৮,০০০ নমুনা জড়িত যে কোনও রাজ্যের বৃহত্তম সমীক্ষা। দিল্লি মূলত COVID-19 এর বিরুদ্ধে লড়াইতে জয়ী হয়েছে। যদিও আমাদের এখনও কোভিড বিধি মেনে চলা উচিত।”

সেরো সার্ভের রিপোর্টে শহরের উত্তরের জেলাতে মোট অ্যান্টিবডি পাওয়া পাওয়া গিয়েছে ৪৯ শতাংশ। দক্ষিণ-পূর্ব জেলায় সবচেয়ে বেশি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। যার সংখ্যাটা প্রায় ৬২.১৮ শতাংশ।

আরও পড়ুন-পোলিওর বদলে শিশুদের দেওয়া হল স্যানিটাইজার, স্বাস্থ্যকর্মীদের কাজ নিয়ে উঠেছে প্রশ্ন

Advt

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...