Sunday, May 3, 2026

Bipin Rawat-এর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা উত্তরাখণ্ডের, আগামিকাল দিল্লিতে শেষকৃত্য

Date:

Share post:

হেলিকপ্টর দুর্ঘটনা কেড়েছে প্রাণ। শুক্রবারই শেষবারে জন্য নিজের বাড়িতে নিয়েও যাওয়া হবে সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) নিথর দেহ। শুক্রবার, তাঁর বাড়িতেই শায়িত থাকবে দেশের প্রথম সিডিএসের নিথর দেহ। বেলা ১১ টা থেকে দুপর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ। কামরাজ মার্গ থেকে শেষযাত্রা শুরু হয়ে শ্মশান অবধি যাবে। রাওয়াতের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। জন্মসূত্রে উত্তরাখণ্ডের পাউরি জেলার সাইনা গ্রামের বাসিন্দা বিপিন রাওয়াত (Bipin Rawat)। উত্তরখণ্ডে ৯ থেকে ১২ সেপ্টেম্বর অবধি ঘোষণা রাষ্ট্রীয় শোক।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দিল্লি ক্যান্টনমেন্ট (Delhi Cantonment) এলাকায় শেষকৃত্য হবে বিপিন রাওয়াতের। তার আগে বিপিন ও তাঁর স্ত্রীর দেহ রাখা থাকবে তাঁদের দিল্লির বাড়িতে। শুক্রবার বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত তাঁদের শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এর পর শেষ যাত্রা শুরু হবে কামরাজ মার্গ থেকে।

আরও পড়ুন-দাবি মানলো সরকার, এক বছরের আন্দোলন থামিয়ে শনিবার ঘরে ফিরবেন কৃষকরা

আমেরিকার (America) পক্ষ থেকেও এ দিন বিপিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমেরিকার সেক্রেটারি জেনারেল। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ইন্দো-মার্কিন সম্পর্কের এক শক্তিশালী স্তম্ভ। তিনি এই দু’দেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

বৃহস্পতিবার সকালেই সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (M M Naravane)। এ ছাড়া ভারতীয় বায়ুসেনা প্রধান মার্শাল ভিআর চৌধুরী (V R Chowdhury) যান কুন্নুরের দুর্ঘটনাস্থলে। নীলগিরি পাহাড়ের ঢালে যে জঙ্গল ও চা বাগানের ভিতর এই কপ্টারটি ভেঙে পড়েছিল, সেখানে গিয়ে খোঁজ-খবর নেন তিনি।

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে