Wednesday, May 13, 2026

Yuzvendra Chahal: ‘রোহিত এবং বিরাটের পরিকল্পনাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য’: চ‍্যাহাল

Date:

Share post:

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ওয়েস্ট ইন্ডিজকে ( West Indies) ৬ উইকেটে হারায় ভারতীয় দল (India Team)। সৌজন্যে যুজবেন্দ্র চ‍্যাহালের ( Yuzvendra Chahal) দুরন্ত বোলিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাফল্য না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কী করে এল এমন সাফল্য? সাংবাদিক সম্মেলনে এসে তা জানালেন চ‍্যাহাল। তিনি বলেন, রোহিত শর্মা ( Rohit Sharma) এবং বিরাট কোহলির ( Virat Kohli)পরিকল্পনাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে সাফল্য পেয়েছেন তিনি।

সাংবাদিক সম্মেলনে চ‍্যাহাল বলেন,” বল শুরু করার আগে রোহিত ও কোহলির সঙ্গে কথা বলি। ওরা বলে একটু জোরে বল করতে। আমি সেই মতো করেছি। উইকেটে বল ঘুরছিল। তাই সমস্যা হচ্ছিল না। মাঝে মধ্যে বলের গতি কিছুটা কমাচ্ছিলাম। ফলে ব্যাটাররা সমস্যায় পড়ছিল।”

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচে ২৯ ওভার বল করেন চ‍্যাহাল। তাতে ১৭৪ রান দিয়ে নিয়েছেন মাত্র ২ উইকেট। কোথায় তিনি ভুল করছিলেন তা জানার জন্য প্রোটিয়াদের সিরিজের ভিডিও দেখেন তিনি। নিজের বল দেখে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে। সাংবাদিক সম্মেলনে জানালেন চ‍্যাহাল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...