Monday, April 27, 2026

মোহনবাগান ছাড়লেন তিরি, বাগানের নজরে অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার

Date:

Share post:

আগামী মরশুমের আরও শক্তিশালী দল গড়তে চলেছে মোহনবাগান। গত মরশুমের দল থেকে অধিকাংশ ফুটবলারকেই ধরে রেখেছে জুয়ান ফেরান্দো। নতুন বিদেশিদের মধ্যে একজন পজিটিভ স্ট্রাইকার নিচ্ছে মোহনবাগান। নাম্বার নাইন হিসেবে সবুজ-মেরুনে খেলার ব্যাপারে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্স। স্কটিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় ফরোয়ার্ড কাতার বিশ্বকাপে খেলেছেন। ‘এ’ লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ৪৬ ম্যাচে ২৬ গোল করেছেন কামিন্স। তাঁকে সই করানোর জন্য মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে জোর লড়াই চলছে। কিন্তু মুম্বই কামিন্সের জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি নয় বলেই শোনা যাচ্ছে। সবুজ-মেরুন কর্তারা অবশ্য অল আউট গিয়ে অস্ট্রেলীয় বিশ্বকাপারকে পেতে ঝাঁপিয়েছে। কামিন্সকে ভারতীয় বাজার অনুযায়ী রেকর্ড ট্রান্সফার ফি দিতেও রাজি মোহনবাগান। আগামী কয়েকদিনের মধ্যে অস্ট্রেলীয় বিশ্বকাপারের সবুজ-মেরুন জার্সি পরার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে।

এদিকে বুধবারই সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান ছাড়ার বার্তা দিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার চোটমুক্ত হয়ে সুপার কাপের দলে ফিরলেও চোটপ্রবণ তিরিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে পারেনি দল। তাই তিরিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল দল। একইসঙ্গে সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচ এবং উরুগুয়ান মিডফিল্ডার ফেডেরিকো গালেগোকেও না-রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। জনি কাউকো ফিট হয়ে যাওয়ায় গালেগোর পরিবর্ত নিচ্ছে না দল। ব্রেন্ডন হ্যামিল, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস থাকছেন। ভারতীয়দের মধ্যে আনোয়ার আলি ও আকাশ মিশ্র যোগ দিচ্ছেন সবুজ-মেরুনে।

আরও পড়ুন:গরমে হাঁসফাঁস পরিস্থিতি,রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...