মেষ - পারিবারিক ও পেশাগত ক্ষেত্রে ব্যস্ততা তুঙ্গে থাকবে। যে কোনও পরিস্থিতিতে ধৈর্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। আর্থিক লাভের বিশেষ যোগ রয়েছে। 

বৃষ - পেশাগত ক্ষেত্র ও ব্যবসার দিক অনুকূল থাকবে। ঘরে মাঙ্গলিক অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ততা বাড়তে পারে। একাধিক উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা। 

মিথুন - পরিবারের কোনও সদস্যের শারীরিক অসুস্থতা কিংবা আঘাতের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। কথা বলা ও আচরণে সংযম বজায় রাখা জরুরি। 

কর্কট - পুরনো শারীরিক সমস্যা নতুন করে ভোগাতে পারে। তবে কর্মক্ষেত্র ও নতুন বাণিজ্যিক উদ্যোগে সাফল্যের মুখ দেখবেন। আর্থিক দিক থেকে দিনটি শুভ। 

সিংহ - চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ ফলদায়ক হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যথাযথ চিকিৎসায় শারীরিক উন্নতি দেখা দেবে। 

কন্যা - নানা দিক থেকে আয়ের পথ খুলবে এবং সঞ্চয় বাড়বে। তবে বাড়তি ব্যয়ের প্রবণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কর্মক্ষেত্র ও ব্যবসায় সাময়িক জটিলতা দেখা দিতে পারে। 

তুলা - সৃজনশীল প্রতিভার স্বীকৃতি ও সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। শিল্পী, সাহিত্যিক ও আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুকূল সময়। তবে স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার। 

বৃশ্চিক - হঠাৎ তৈরি হওয়া প্রতিকূলতায় কাজে কিছুটা গতি কমতে পারে। তবে ব্যবসায়িক দিক থেকে উন্নতির ধারা অব্যাহত থাকবে। পড়াশোনায় মন বসবে ও সাফল্য আসবে। 

ধনু - পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কাজে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের বেচাকেনা ও মুনাফা বাড়বে। শিক্ষার্থী এবং চিকিৎসকদের জন্য সময়টি প্রশংসনীয়। 

মকর-  আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। তবে যে কোনও বড় ধরনের আর্থিক বিনিয়োগের আগে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক শান্তি বজায় থাকবে ও ব্যবসা ভালো চলবে।

কুম্ভ - আচরণে সংযমের ঘাটতি থাকলে পরিচিত মহলে দূরত্ব তৈরি হতে পারে। পথচলাচল ও খাওয়াদাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। পেশাগত ও আর্থিক ক্ষেত্রে দিনটি ইতিবাচক।

মীন - পুরনো কোনও রোগ মাথাচাড়া দিয়ে দৈহিক কষ্ট বাড়াতে পারে। চঞ্চলতা এড়িয়ে মন শান্ত রাখলে কাজের ক্ষেত্রে গতি বাড়বে। অর্থাগম ভালো হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে।